Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

যুবক

পুকুরে মাছ ধরার প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
দশমিনা ● পুকুরে মাছ ধরার প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
পটুয়াখালীর দশমিনায় পুকুরে মাছ ধরার প্রস্তুতির সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিতোষ সাধু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের সানকিপুর এলাকার সাধু বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহত পরিতোষ সাধু ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনোরঞ্জন সাধুর দ্বিতীয় ছেলে। পেশায় তিনি একজন সেলুন ব্যবসায়ী ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পূর্ব পাশের পুকুরে বৈদ্যুতিক মোটর ব্যবহার করে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন পরিতোষ। এ সময় অসাবধানতাবশ...
সারা দেশ•১০ দিন আগে
রংপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রংপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রংপুরের বদরগঞ্জেকুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে রামনাথপুর ইউনিয়ন টেক্সেরহাট এলাকায়।নিহত রাজু মিয়া বিষ্ণুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বুজরুক বাগবাড় গ্রামের আতি আলীর ছেলে।স্থানীয়রা জানান, ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সকালে বাড়িতে কাউকে না বলে তিনি একা বের হয়েছিলেন।বদরগঞ্জ রেল স্টেশন মাস্টার ছিদ্দিক আলী বললেন, নিহতের পরিবারকে লাশটি হস্তান্তর করা হয়েছে।
সারা দেশ•১৯ দিন আগে
লক্ষ্মীপুরে মাটি ব্যবসার দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা
লক্ষ্মীপুরে মাটি ব্যবসার দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা
লক্ষ্মীপুরে খোরশেদ আলম (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় ইটভাটায় মাটি সরবরাহ করতেন। মাটি ব্যবসার দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।আজ বুধবার দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত খোরশেদ দিলশাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ও মাটি ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। তিনি দুই ছেলে ও এক মেয়েসন্তানের জনক।নিহতের স্ত্রী মুক্তা দাবি করেন, তার স্বামী মাটি ব্যব...
সারা দেশ•১৯ দিন আগে
কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা!
কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা!
কিশোরগঞ্জ সদর উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ইমরান (৩৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।আজ সোমবার রাতে উপজেলার মারিয়া ইউনিয়নের প্যাড়াভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ইমরান উপজেলার একই ইউনিয়নের মধ্য কাতিয়ারচর এলাকার মৃত আব্দুস শহীদের ছেলে।জানা গেছে, প্যাড়াভাঙ্গা এলাকার আবুল কালামের কাছে ইমরানের ২ হাজার ৪০০ টাকা পাওনা ছিল। সেই টাকা আনতে সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন তিনি। পরে আবুল কালামের বাড়িতে গিয়ে পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আবুল কালাম ইমরানকে ছুর...
সারা দেশ•২১ দিন আগে
চুরির অভিযোগে গণপিটুনি, রোহিঙ্গা যুবক নিহত
উখিয়া ● চুরির অভিযোগে গণপিটুনি, রোহিঙ্গা যুবক নিহত
কক্সবাজারের উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে চুরির অভিযোগে গণপিটুনিতে আল আমিন (৩০) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল রবিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ক্যাম্পের এল-২ ব্লকে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে আটটার দিকে আল আমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন ওরফে ‘চোরা হালাইয়া’ চুরির উদ্দেশ্যে হাসিনা খাতুনের (৫০) বসতঘরে প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় বা...
সারা দেশ•২১ দিন আগে
সিলেটে পৃথক হামলায় মা ও যুবক নিহত, গ্রেপ্তার ২
সিলেটে পৃথক হামলায় মা ও যুবক নিহত, গ্রেপ্তার ২
সিলেটের জকিগঞ্জ ও কোম্পানীগঞ্জে পৃথক সহিংসতার ঘটনায় এক নারী ও এক যুবক নিহত হয়েছেন। জকিগঞ্জে জায়গা-সম্পত্তি নিজের নামে লিখে দেওয়া ও টাকা চাওয়াকে কেন্দ্র করে ছেলের হামলায় মা পিয়ারা বেগম (৬৩) নিহত হয়েছেন। অন্যদিকে, কোম্পানীগঞ্জে পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন আক্তার হোসেন (৩০)। এসব ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।জকিগঞ্জে নিহত পিয়ারা বেগম পৌর এলাকার পঙ্গবট গ্রামের মৃত ফয়জুল ইসলামের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১১টার দিকে সম্পত্তি নিজের নামে...
সারা দেশ•২১ দিন আগে
সিআইডি পরিচয়ে বাইক ছাড়াতে গিয়ে গ্রেপ্তার যুবক
কুমিল্লা ● সিআইডি পরিচয়ে বাইক ছাড়াতে গিয়ে গ্রেপ্তার যুবক
কুমিল্লায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে নিজের আটক মোটরসাইকেল ছাড়াতে গিয়ে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন রাসেল হোসেন (৩০) নামে এক যুবক। গ্রেপ্তার রাসেল হোসেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ভূঁইয়াবাড়ি মরিচা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।আজ সোমবার কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, গত ২৪ অক্টোবর নগরীর শাসনগাছা এলাকায় দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ এক মোটরসাইকেলচালককে থামার সংকেত দেয়। এ সময় তিনি নিজেকে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি...
সারা দেশ•২১ দিন আগে
ট্রলি উল্টে প্রাণ গেল যুবকের
মহেশখালী ● ট্রলি উল্টে প্রাণ গেল যুবকের
কয়েকদিন আগেই কাজ করতে গিয়ে ভেঙেছিল হাত। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে মাত্র কয়েকদিন হলো আবার কাজে ফিরেছিলেন ২৫ বছর বয়সী আনোয়ার হোসেন। কাজের ফাঁকে সহকর্মীদের সঙ্গে পিকনিকে যাওয়ার পরিকল্পনাও ছিল তার। সেই আনন্দঘন আয়োজনের জন্য সহকর্মীরা তার নামে জার্সিও অর্ডার করেছিলেন। কিন্তু কে জানত, সেই জার্সি আর কখনো গায়ে জড়ানো হবে না আনোয়ারের! পরিবারের একমাত্র ভরসা হয়ে ওঠার আগেই ট্রলি গাড়ি চাপা পড়ে নিভে গেল তার জীবনপ্রদীপ।আজ রবিবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা মিয়াজির পা...
সারা দেশ•২২ দিন আগে
চুরি করতে গিয়ে জুট মিলের ছাদ থেকে পড়ে যুবক নিহত
খুলনা ● চুরি করতে গিয়ে জুট মিলের ছাদ থেকে পড়ে যুবক নিহত
খুলনায় অ্যাজাক্স জুট মিলের মালামাল চুরি করে পালানোর সময় সম্রাট ঢালী (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।আজ শুক্রবার দুপুর ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত সম্রাট নগরীর দৌলতপুর সেনপাড়া বউবাজার এলাকার কানাই ঢালীর ছেলে। ঘটনার সময় তার সঙ্গে থাকা অপর দুইজন পালিয়ে যায়। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল ৯টার দিকে সম্রাট ঢালীসহ আরো দুইজন যুবক চুরির উদ্দেশে খানজাহান আলী থানার মীরেরডাঙ্গা অ্যাজাক্স জুট মিলে প্রবেশ করেন। ঘটনাটি সেখানে থাকা কয়েকজন নিরাপত্তা প্রহরী টের...
সারা দেশ•২৪ দিন আগে
রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় রায়হান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।মৃত রায়হান মহাখালী রেলগেট এলাকায় ফুটপাতের হোটেল কর্মচারী ছিলেন এবং ওই এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলায়। রায়হানকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হোটেল মালিক নজরুল ইসলাম জানিয়েছেন, সন্ধ্যায় মহাখালী রেলগেট এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা বিমানবন্দরগামি একটি ট্রেনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মাথ...
রাজধানী•২৬ দিন আগে
বিয়ের দাওয়াত নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবকের
জগন্নাথপুর ● বিয়ের দাওয়াত নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবকের
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হামলায় নাজিম উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।আজ শনিবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার লুদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে হয়। বিয়ের দাওয়াত দেওয়া নিয়ে তার চাচাতো ভাই মাসুম মিয়াদের সঙ্গে মনোমালিন্য দেখা দেয়। শনিবার সকালে বিয়ের পরবর্তী দাওয়াত (ওলিমা) দিতে নাজিম উদ্দিন চাচাতো ভাই মাসুম মিয়ার বাড়িতে গেলে তাদ...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
চৌদ্দগ্রামে অস্ত্র-কার্তুজসহ যুবক আটক, গণপিটুনি
চৌদ্দগ্রামে অস্ত্র-কার্তুজসহ যুবক আটক, গণপিটুনি
কুমিল্লার চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজসহ মোহাম্মদ মনির (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।আজ রবিবার সকালে উপজেলার আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।আটক মনির একই ইউনিয়নের ভারত সীমান্তবর্তী সোনাইছা গ্রামের মাহবুবুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম।পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে নোয়াইজ্জা গ্রামে স্থানীয় লোকজন মনিরকে আটক করেন। এ সময় তার কাছে একটি এল...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
খুলনায় যুবককে গুলি করে হত্যাচেষ্টা
খুলনায় যুবককে গুলি করে হত্যাচেষ্টা
খুলনায় মহিদুল ইসলাম (২২) নামে এক যুবককে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল সোয়া ৬টার দিকে নগরীর দৌলতপুরে সরকারি বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় এ ঘটনা ঘটে।গুলিতে মহিদুলের পেটের ডান পাশে আঘাত লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুলিবিদ্ধ মহিদুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খাঁর ছেলে। বর্তমানে তিনি নগরীর উত্তর কাশিপুর এলাকায় বসবাস করেন। পেশায় তিনি একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করেন।...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের, আহত কিশোর
জামালপুর ● ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের, আহত কিশোর
জামালপুর সদরের নাসিরাবাদ ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মাহিদ (১৫) নামে এক কিশোর আহত হয়েছে।শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার ইটাইল ইউনিয়নের নন্দী ইটাইল চৌরপাড়া শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।দুপুর ১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম।রেলওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে যমুনা পূর্ব ঘাটগামী নাসিরাবাদ ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে প্রায় ৩০ বছর বয়সী অজ্ঞাত যুবক ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
হাসপাতাল থেকে হাতকড়াসহ পালাল রোহিঙ্গা আসামি
হাসপাতাল থেকে হাতকড়াসহ পালাল রোহিঙ্গা আসামি
কক্সবাজার সদর হাসপাতালের পঞ্চম তলার পুরুষ ওয়ার্ড থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেছে অস্ত্র মামলায় গ্রেপ্তার এক রোহিঙ্গা যুবক।বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পাহারায় থাকা পুলিশ সদস্যদের চোখ এড়িয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায় সে।পলাতক আসামির নাম নাম ইব্রাহিম (৩০)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোছনি ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ সলিমের ছেলে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, অস্ত্র মামলায় গ্রেপ্তারের পর আহত অবস্থায় ইব্রাহিমকে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
চলন্ত ট্রেন থেকে পড়ে রক্তাক্ত যুবক, অবস্থা আশঙ্কাজনক
চলন্ত ট্রেন থেকে পড়ে রক্তাক্ত যুবক, অবস্থা আশঙ্কাজনক
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীতে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।আহত ওই যুবকের পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল কালো ট্রাউজার। রেললাইনের পাশে পড়ে থাকা অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে রাত সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক। তার জ্ঞান ফেরেনি বলে জানা গেছে। আরও পড়ুন...
রাজধানী•প্রায় ২ মাস আগে
চাঁদপুরে লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ
চাঁদপুরে লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ
চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল লঞ্চঘাটে মকবুল-২ লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এখনো নিখোঁজ যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।ঘটনার পর মকবুল-২ লঞ্চটি ও এর দুই স্টাফকে আটক করেছে নৌ পুলিশ। মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা মকবুল-২ লঞ্চটি শুক্রবার সকাল ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। ওই যুবক লঞ্চ থেকে নামার পর ন...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
জীবিত ফেরার অপেক্ষায় ছিল পরিবার, ফিরলেন নিথর দেহে
জীবিত ফেরার অপেক্ষায় ছিল পরিবার, ফিরলেন নিথর দেহে
জীবিকার তাগিদে প্রায় দুই বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন বগুড়ার শেরপুরের ফারাজিপাড়ার মৃত ইউসুফ আলী ছেলে রফিকুল ইসলাম। স্বজনদের আশা ছিল বিদেশে কাজ করে একদিন স্বচ্ছলতা নিয়ে দেশে ফিরবেন তিনি। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি। স্বজনদের কাছে শেষ পর্যন্ত ফিরতে হচ্ছে নিথর মরদেহে।পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর মালয়েশিয়ায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন রফিকুল ইসলাম। পরে তাকে দেশটির সুঙ্গাই বুলোহ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
মাদকের টাকা না দেওয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, যুবক আটক
শেরপুর ● মাদকের টাকা না দেওয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, যুবক আটক
শেরপুরের চরশাপমারি এলাকায় মাদকের টাকা না দেওয়ায় রুকেয়া বেগম (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আরিফুল ইসলাম (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়রা আরিফুলকে আটক করে পুলিশে দিয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চরশাপমারি গ্রামে এ ঘটনা ঘটে। আরিফুল এলাকার আমিনুল ইসলামের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চরশাপমারি গ্রামের লাল মিয়ার বসতঘরের সামনে চেয়ারে বসে চার মাসের শিশুকে দুধ খাওয়াচ্ছিলেন তার স্ত্রী রুকেয়া বেগম। এ সময় প্রতিবেশী ভাসুরের ছেলে আরিফুল ইসলাম তার কাছে মাদক...
সারা দেশ•২ মাস আগে
দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা যুবকের
রামগড় ● দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা যুবকের
খাগড়াছড়ির রামগড়ে অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হয়ে সজিব (২৫) নামে এক যুবক দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন।আজ শনিবার দুপুরের ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে।ভিডিওতে দেখা যায়, সজিব নিজের গায়ে দুধ ঢালছেন। এ সময় তিনি বলেন- জুয়া খেলতে গিয়ে তার সংসার ও আর্থিক অবস্থা নষ্ট হয়ে গেছে। জুয়ার পেছনে প্রায় ১৫ লক্ষ টাকা খুইয়ে এখন তিনি নিঃস্ব।সজিব রামগড় ইউনিয়ন লামকুপাড়া গ্রামের নুরুন নবীর ছেলে। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আরও পড়ুন...
সারা দেশ•২ মাস আগে