Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হাসপাতাল থেকে হাতকড়াসহ পালাল রোহিঙ্গা আসামি

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ২০:৩৪
হাসপাতাল থেকে হাতকড়াসহ পালাল রোহিঙ্গা আসামি

সংগৃহীত ছবি

কক্সবাজার সদর হাসপাতালের পঞ্চম তলার পুরুষ ওয়ার্ড থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেছে অস্ত্র মামলায় গ্রেপ্তার এক রোহিঙ্গা যুবক।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পাহারায় থাকা পুলিশ সদস্যদের চোখ এড়িয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায় সে।

পলাতক আসামির নাম নাম ইব্রাহিম (৩০)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোছনি ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ সলিমের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, অস্ত্র মামলায় গ্রেপ্তারের পর আহত অবস্থায় ইব্রাহিমকে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের পঞ্চম তলার পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার হাতে হাতকড়া পরানো ছিল। একই সঙ্গে তাকে পাহারায় পুলিশ লাইন্সের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও দুই কনস্টেবল দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন

হাজীরহাটে জেটি ভেঙে নদীতে, চরম ভোগান্তিতে লঞ্চযাত্রীরা

০১ অক্টোবর ২০২৬

বুধবার রাত ১০টার দিকে পাহারার মধ্যেই শয্যা থেকে উঠে হাতকড়া পরা অবস্থায় ইব্রাহিম হাসপাতাল থেকে বেরিয়ে যায়।

পাশের এক রোগীর স্বজনের ভাষ্য, পাহারায় থাকা পুলিশ সদস্যদের নজর এড়িয়ে মুহূর্তের মধ্যেই সে হাসপাতাল থেকে বের হয়ে যায়।

ঘটনার পর হাসপাতাল ও আশপাশের এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। পলাতক ইব্রাহিমকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে উখিয়া থানা।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকায় স্থানীয় যুবক জাকির হোসেনকে অপহরণের চেষ্টার সময় ইব্রাহিম ও নুরুল আলম নামে দুই রোহিঙ্গা যুবককে স্থানীয় জনতা আটক করেন। পরে তাদের মারধর করে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশের দাবি, আটকের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় ইব্রাহিম ও নুরুল আলমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।

আটকের পর স্থানীয়দের মারধরে আহত অবস্থায় দুজনকে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় পুলিশের পাহারা থেকে ইব্রাহিম পালিয়ে যায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেছেন, পলাতক ইব্রাহিমকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

হাসপাতালরোহিঙ্গাযুবক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে