বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যার। অথচ গত কয়েক মাস ধরে প্রতিদিন ৮০ থেকে ৯০ জন রোগী ভর্তি থাকছেন। অনুমোদিত শয্যার প্রায় দ্বিগুণ রোগীর চাপ সামলাতে গিয়ে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে ডেঙ্গু, ডায়রিয়া ও হাম আক্রান্ত রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য। ভর্তি রোগীর পাশাপাশি প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসছেন ২০০ থেকে ৩০০ জন। ফলে শয্যা, জনবল, চিকিৎসা সরঞ্জাম ও খাবার—সব ক্ষেত্রেই বাড়তি চাপ তৈরি হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, হাসপা...