Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

ভাষার স্বীকৃতির পর সুস্থতার মানচিত্রেও নেতৃত্বে বাংলাদেশ

  • বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রবক্তা বাংলাদেশ
আশরাফুল হক রাজীব
আশরাফুল হক রাজীব
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫০
শেয়ার করুন:
ভাষার স্বীকৃতির পর সুস্থতার মানচিত্রেও নেতৃত্বে বাংলাদেশ

প্রতীকী ছবি

কার্তিকেও স্বস্তি নেই। হঠাৎই কালো আকাশ!

কিন্তু আনোয়ার হোসেনের সেদিকে কি আর খেয়াল আছে? শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস। প্রতিদিন ইনসুলিনের সুঁই না ফোটালে তা মাথাচাড়া দিয়ে ওঠে। অথচ সংসারের চাল-ডালের ভার তার একার কাঁধেই। যেখানে নিজের শরীরের ভারই বইতে পারেন না, সেখানে কী করে সংসারের ভার বইবেন তিনি? দেশে আনোয়ার হোসেন এক-দুজন নয়, সংখ্যাটা লাখেও আটকে নেই। কোটির গণ্ডি পেরিয়ে গেছে। বাংলাদেশের সেরা প্রতিষ্ঠানগুলোর একটি বারডেম হাসপাতাল থাকার পরও এই অবস্থা! না থাকলে জানি কী হতো! যদিও বারডেমের এ সাফল্য শুধু দেশেই নয়, বিদেশেও স্বীকৃত। তাদের দেখানো পথ ধরেই আজ বিশ্ব ডায়াবেটিস দিবস পালন হচ্ছে। দুটি বৈশ্বিক স্বীকৃতি নিয়ে বাংলাদেশ গর্ব করে। তার একটি একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অন্যটি বিশ্ব ডায়াবেটিস দিবস। দুটিরই প্রবক্তা যে বাংলাদেশ!

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুরের সেগুনতলা বাজার। দু-তিনটি দোকান। আর গোটা দুই চায়ের টং। শীতলক্ষ্যা তীরের এ বাজারেই আনোয়ার হোসেনের হার্ডওয়্যারের দোকান। টুকটাক বিক্রি হয়। বেশিরভাগ সময়ই ক্রেতাশূন্য। তখন তিনি আর তার মাঝে থাকেন না।

দোকান থেকেই নদীটা দেখা যায়। গত বুধবার সকালে আনোয়ার হোসেন শরীরে হেমন্তের রোদ লাগাতে বসেছিলেন নদীপাড়ে। কখন যে আকাশ কালো করে বৃষ্টি শুরু হলো— পড়শি দোকানদার সৈকত না ডাকলে তিনি ভিজে চুপচুপ হয়ে যেতেন। উদাস আনোয়ার হোসেন তাকিয়ে ছিলেন নদী পেরিয়ে আকাশ যেখানে মাটিতে ঠেকেছে।

‘ও আনোয়ার কাকা, বৃষ্টি যে আইসা পড়ছে! উঠেন, ঘরে যান।’ নিজের লুঙ্গিটা কোনোরকমে সামলে সৈকত আনোয়ার হোসেনকে ঠেলে তুলে দিল। কোমরে লুঙ্গি কষে সৈকত ছুটলেন নিজের দোকানে। ঝাঁপ বন্ধ করতে হবে। তা না হলে তার দোকানের মুদি-মনিহারি জিনিস ভিজিয়ে দেবে।

অনেক দিন ধরেই আনোয়ার হোসেন ডায়াবেটিসে আক্রান্ত। সৌদি আরব গিয়েছিলেন। সেখানেই বাঁধিয়েছেন। দেশে আসেন চিকিৎসা করাতে। দিন দিন বাড়তে থাকায় আর ফিরে যাননি। দুই মাস আগে পিত্তথলিতে পাথর অপারেশন করিয়েছেন। ডায়াবেটিস থাকায় এই অপারেশন করতে অনেক ঝক্কি পোহাতে হয়েছে তাকে। আগের বছর ডান পায়ের হাঁটুর বাটি নিয়ে ভুগেছেন। তখনো ডায়াবেটিস সমস্যা করে। জমি বিক্রি করে চিকিৎসার ব্যয় মেটান। এখন বিক্রি করার মতো জমিও আর নেই। ডায়াবেটিসের ওষুধ কিনতেও তার কষ্ট হয়।

আনোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেছেন, ডায়াবেটিস খুব ভয়ংকর রোগ। যার একবার এ রোগে ধরেছে, তার আর রক্ষা নেই। কঠিন নিয়মের বেড়াজালে থাকতে হয়। এসব নিয়ম মানতে মন সায় দেয় না। প্রতিদিন ইনসুলিন নিতে ইনজেকশনের সুঁই ফোটাতে হয়। তিনি বলছিলেন, ‘ইনসুলিন নিতে নিতে হাত-পা ঝাঁঝড়া হয়ে গেছে। পেট-পিঠ কোথাও আর বাকি নেই। আমি আর পারছি না। শরীর সয় না। টাকা-পয়সাও নেই। গাঁও-গেরামের হার্ডওয়্যারের দোকানে আর কত বেচাবিক্রি হয়!’

আনোয়ার হোসেন বারডেম হাসপাতালের নিবন্ধিত বা রেজিস্টার্ড রোগী। তার মতো আরও আছেন প্রায় ৭০ লাখ। দেশে ডায়াবেটিস আছে, কিন্তু রেজিস্টার্ড নন— এ সংখ্যাটা আরও কমপক্ষে ৭০ লাখ। রেজিস্টার্ড, আন-রেজিস্টার্ড ও প্রি-ডায়াবেটিস মিলে সংখ্যাটা ২ কোটি ১০ লাখের মতো। গত বুধবার নিজের ছোট্ট অফিসরুমে বসে এমনটিই বোঝাচ্ছিলেন ফরিদ কবির, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক (পাবলিক রিলেশন ও পাবলিকেশনস)। প্রায় পুরো কর্মজীবনই বিলিয়েছেন মানুষকে ডায়াবেটিস সম্পর্কে সচেতন করতে। রাজধানীর শাহবাগের বারডেম হাসপাতালের যে ছোট্ট ঘরটায় তিনি বসে প্রচারকাজ চালান— সেটা কাগজপত্র, বই, খবরের কাগজ, দেশি-বিদেশি প্রতিবেদনে ঠাসা। এর মধ্যে বসেই তিনি বুঝিয়েছেন বারডেম কী করে এবং কেন করে।

তিনিই জানিয়েছেন, এক লাখ লোকের ওপর সারা দেশে সার্ভে করে দেখা গেছে, যারা ডায়াবেটিস পরীক্ষা করছেন, তাদের মধ্যে ২৫ জন নতুন রোগী। অর্থাৎ তারা জানতেনই না তাদের ডায়াবেটিস আছে।

মানুষ কোনো কমপ্লিকেশন বা জটিলতায় না পড়লে বুঝতে পারে না সে যে রোগী। ডাক্তারের কাছে যায়, তিনি পরীক্ষা করে বলেন— আরে ভাই, আপনার তো ডায়াবেটিস!

২ কোটি ১০ লাখের মতো ডায়াবেটিস রোগী নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। রেজিস্টার্ড রোগীরা যখনই বারডেমের আউটডোরে আসবেন, তিনি ১০০ টাকা দিয়ে একটা কুপন নেবেন। এই কুপন নিয়ে তিনি যাবেন ডাক্তারের কাছে। ডাক্তার পাঠাবেন তাকে পুষ্টিবিদের কাছে। তারপর যাবেন একজন হেলথ এডুকেটরের কাছে। কীভাবে তিনি ইনসুলিন নেবেন, কখন নেবেন, কীভাবে বাড়াবেন-কমাবেন, কখন বাড়াবেন বা কমাবেন— এগুলো জানবেন এই ১০০ টাকার মধ্যে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, রোগীর ইকোনমিক্যালের হিস্ট্রিটাও বারডেমে থাকে। এর ওপর নির্ভর করে রোগীর আর্থিক সুবিধা পাওয়ার বিষয়টি।

পৃথিবীতে অন্যান্য দেশের ডায়াবেটিক সমিতি কেন ছোট? এর কারণ হচ্ছে— ওরা অ্যাডভোকেসির সঙ্গে অ্যাওয়ারনেসও করে। মানে এনজিও। আমরাই শুধু সরাসরি চিকিৎসার সঙ্গে যুক্ত।

কথায় কথায় জানা যায়, ডায়াবেটিস নিয়ে শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই নেতৃত্ব দিচ্ছে বারডেম, ডায়াবেটিক সমিতিসহ আরও কিছু সহযোগী প্রতিষ্ঠান। আজ যে বিশ্ব ডায়াবেটিস দিবস, এর প্রবক্তাও ডায়াবেটিক সমিতি। ১৯৯১ সাল পর্যন্ত দিবসটি বৈশ্বিক ছিল না। ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) পালন করত। ২০০৬ সালে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি সরকারকে প্রস্তাব করে ডায়াবেটিস দিবসটা যেন জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। তাদের তত্ত্বাবধানে হলে তা হবে আন্তর্জাতিক দিবস। সব সদস্য দেশ তা পালন করবে।

তখন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন ড. ইফতেখার আহমেদ চৌধুরী। এ দেশের একজন প্রখ্যাত কূটনীতিক। ২০০৭-০৯ সাল পর্যন্ত ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বড় ভাই প্রয়াত ফারুক আহমেদ চৌধুরী বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব ছিলেন। তিনি আমাদের খুব সাহায্য করছিলেন। নিজেদের সাফল্যের এ খবর দেওয়ার সময় যখন ফরিদ কবিরের চোখ দুটো জ্বলজ্বল করছিল, তখন তার দরজায় ঠকঠক করে শব্দ হয়। খানিকটা ছেদ পড়ে কথোপকথনে। দরজা ঠেলে ঘরে ঢুকলেন ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান। চেয়ার ছেড়ে সম্মান জানাই দুজনই। দাঁড়িয়েই অধ্যাপক খান ডায়াবেটিস দিবসের খোঁজ নিলেন। একসময় িতনি আমাদের আলোচনায়ও অংশ নিলেন। তার কথা, আমরা শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কথাই মনে রেখেছি। নিঃসন্দেহে এটা বড় অর্জন। কিন্তু বাংলাদেশের প্রস্তাবে জাতিসংঘের তত্ত্বাবধানে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন হয়— সেটাও কম বড় নয়। মাতৃভাষা দিবসের কথা জানলেও অনেকেই ডায়াবেটিস দিবসের কথা জানেন না।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার কাছে জানতে চেয়েছিলাম— এ দেশে ডা. মোহাম্মদ ইব্রাহিমের ডায়াবেটিক সমিতি বা বারডেম না হলে সরকার কীভাবে ডায়াবেটিসের মহামারী সামাল দিত। জবাবে তিনি বলেছেন, ‘নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা বের হয়ে যেত। তবে বারডেমের অবদান উপেক্ষা করার কোনো উপায় নেই। বারডেমের পাশাপাশি তারা অনেক মানসম্মত প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এমবিবিএস পড়ানোর জন্য মেডিকেল কলেজ, নার্সিং কলেজ আছে। রয়েছে ডেন্টাল কলেজও। একটা ইউনিভার্সিটিও আছে।’

গত বৃহস্পতিবার রাতে অারও কিছু তথ্যের জন্য আনোয়ার হোসেনকে ফোন দেওয়া হয়। তিনি তখন বাড়ির দাওয়ায় বসে গল্পে মশগুল ছিলেন পরিবারের সদস্যদের সঙ্গে। সেখানেও সেই সরষে দানা জীবনের হিসাবনিকাশ। কার্তিকের মৃদুমন্দ হাওয়ায় তার মন দোলায়িত হয় না। শিউলির গন্ধে ভরে ওঠে না তার চরাচর।

 

ডায়াবেটিসভাষার স্বীকৃতিসুস্থতার মানচিত্রবাংলাদেশইনসুলিনহাসপাতালরোগপ্রবক্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে মিলল আরও এক বিচ্ছিন্ন হাত, নিখোঁজ মরদেহ

    বাউফলে মিলল আরও এক বিচ্ছিন্ন হাত, নিখোঁজ মরদেহ