Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

বাংলাদেশ

নাগরিকদের তথ্য হ্যাকড হয়ে চলে যাচ্ছে ভারতে: রিজভী
নাগরিকদের তথ্য হ্যাকড হয়ে চলে যাচ্ছে ভারতে: রিজভী
‘প্রযুক্তির দ্রুত উৎকর্ষ ঘটলেও পর্যাপ্ত সাইবার নিরাপত্তা ও কার্যকর আইনি কাঠামোর অভাবে দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে’ মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর।রিজভীর অভিযোগ, দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যক্তিগত তথ্য হ্যাকড হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যাচ্ছে। এটি শুধু ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা নয়, বরং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও স্বাধীনতার জন্যও বড় ধরনের হুমকি।আজ রবিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স...
রাজনীতি•২৫ মিনিট আগে
অজেয় বাভুমা বাহিনীর সামনে নড়বড়ে বাংলাদেশ
অজেয় বাভুমা বাহিনীর সামনে নড়বড়ে বাংলাদেশ
টেম্বা বাভুমাকে নিয়ে বছর তিনেক আগে বেশ হাসাহাসি হয়েছিল, আহমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপের ক্যাপ্টেন’স প্রেস মিটে ঘুমিয়ে যাওয়ার কারণে।  কোটার ক্রিকেটার হিসেবেও কম বিদ্রুপ শুনতে হয়নি তাকে। ৫ ফুট ৪ ইঞ্চির এই বাভুমাই দক্ষিণ আফ্রিকাকে এনে দিয়েছেন এখন পর্যন্ত ক্রিকেটের সর্বোচ্চ অর্জন, জিতিয়েছেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। শুধু তাই নয়, টেস্ট অধিনায়ক হিসেবেও তার রেকর্ড ঈর্ষণীয়, তার নেতৃত্বে ১৫ টেস্টে ১৩টা জিতেছে প্রোটিয়ারা। এই মুহূর্তে আইসিসি টেস্ট র‍্যাংকিং এর এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা...
ক্রিকেট•প্রায় ১৩ ঘণ্টা আগে
লাল-সবুজের নীল বেদনা
লাল-সবুজের নীল বেদনা
গোলের পর আচমকা শ্মশানের নীরবতা। ৮৬ মিনিটে আবদুল সামাদের গোলের পরই অনেকটা স্পষ্ট হয়ে যায়, কী আছে বাংলাদেশের ভাগ্যে। কিন্তু বিস্ময় জাগিয়েছে গোল হজমের পরও ফুটবলারদের স্থবিরতা, বিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকা। ম্যাচে এগিয়ে থাকা পাকিস্তানের পক্ষে সময় নষ্ট করা মানায়, অথচ মাঠে সেটা করছে বাংলাদেশ? কোচ থমাস ডুলি বললেন, খেলোয়াড়রা খুব সম্ভবত শোকে পাথর হয়ে গিয়েছিলেন। খেলা শেষে ডুলি বলেছেন, ‘ম্যাচের শেষ কয়েক মিনিটে— যখন ভাবছেন দেশের জন্য, সমর্থকদের জন্য জিততেই হবে, সাফ টুর্নামেন্ট জয়ের এত বড় একটি...
ফুটবল•প্রায় ১৩ ঘণ্টা আগে
অন্য দেশের অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদির
অন্য দেশের অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদির
অন্য দেশের অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস দিয়েছে সৌদি আরব।আজ শনিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় ২০২৭ সালের হজ চুক্তি সইয়ের প্রাক্কালে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে একটি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হয়। এতে আলোচনা হয় বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে। এছাড়া এ বৈঠকে বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি এবং বাংলাদেশি হজযাত্রী ও...
জাতীয়•১ দিন আগে
ভাষার স্বীকৃতির পর সুস্থতার মানচিত্রেও নেতৃত্বে বাংলাদেশ
ভাষার স্বীকৃতির পর সুস্থতার মানচিত্রেও নেতৃত্বে বাংলাদেশ
কার্তিকেও স্বস্তি নেই। হঠাৎই কালো আকাশ! কিন্তু আনোয়ার হোসেনের সেদিকে কি আর খেয়াল আছে? শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস। প্রতিদিন ইনসুলিনের সুঁই না ফোটালে তা মাথাচাড়া দিয়ে ওঠে। অথচ সংসারের চাল-ডালের ভার তার একার কাঁধেই। যেখানে নিজের শরীরের ভারই বইতে পারেন না, সেখানে কী করে সংসারের ভার বইবেন তিনি? দেশে আনোয়ার হোসেন এক-দুজন নয়, সংখ্যাটা লাখেও আটকে নেই। কোটির গণ্ডি পেরিয়ে গেছে। বাংলাদেশের সেরা প্রতিষ্ঠানগুলোর একটি বারডেম হাসপাতাল থাকার পরও এই অবস্থা! না থাকলে জানি কী হতো! যদিও বারডেমের...
স্বাস্থ্য•১ দিন আগে
নাজিবউল্লাহর সামনে শ্রাবণ দেয়াল
নাজিবউল্লাহর সামনে শ্রাবণ দেয়াল
এক দিনে টুর্নামেন্টের সেরা স্কোরার, অন্যদিকে এখনো গোল হজম না করা একমাত্র গোলরক্ষক। সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান লড়াইয়ের ভেতর আছে মেহেদি হাসান শ্রাবণ আর নাজিবউল্লাহর ব্যক্তিগত দ্বৈরথও। ৩ গোল নিয়ে সুহাইল ভাটের সঙ্গে সাফে যুগ্মভাবে সেরা গোলদাতা পাকিস্তানের নাজিবউল্লাহ। অন্যদিকে গোল হজম না করে ক্লিনশিট রাখা টুর্নামেন্টের একমাত্র দল বাংলাদেশ। সেই দলের গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণকে কি সেমিফাইনালে ফাঁকি দিতে পারবেন নাজিবউল্লাহ, নাকি শ্রাবণ দেয়ালে আটকে যাবে তার সব প্রচেষ্টা। মাত্র ১৯...
ফুটবল•১ দিন আগে
জাতীয় লিগের ‘সেকেন্ড ইলেভেন’-এ  বিসিবির সন্তুষ্টি
জাতীয় লিগের ‘সেকেন্ড ইলেভেন’-এ  বিসিবির সন্তুষ্টি
কাউন্টি ক্রিকেটের আদলে জাতীয় লিগের দ্বিতীয় একাদশের টুর্নামেন্ট মাঠে গড়ানোর চিন্তায় সফল হয়েছে বিসিবি। ফাইনালে খেলা ঢাকা ও খুলনা বিভাগের ক্রিকেটারদের কথায় সেটাই বোঝা গেল। এমন টুর্নামেন্টের জন্য তারা খুব খুশি। কারণ জাতীয় লিগ ‘সেকেন্ড ইলেভেন বা দ্বিতীয় একাদশ টুর্নামেন্ট না থাকলে পুরো সময়টা ক্রিকেটের বাইরেই থাকতে হতো। যুব দলের হয়ে এশিয়া কাপ জিতে ফিরেছিলেন আহরার আমিন পিয়ান। এরপর ধারাবাহিকতার অভাব অথবা সুযোগ না পাওয়ায় অনেকটা নিজের ছায়...
ক্রিকেট•২ দিন আগে
হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি
হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি
বাংলাদেশে চব্বিশের জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনা ভারতে এসে আশ্রয় নিয়ে রয়েছেন, তাও সোয়া দু'বছরের ওপর হলো।এরই মধ্যে বাংলাদেশের আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং কয়েক মাস আগে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফিরবেন। আজ পর্যন্ত তিনি সেই ঘোষণাতেই অনড় আছেন, যদিও দেশে ফেরার কোনো নির্দিষ্ট দিন-তারিখ এখনো জানাননি।শেখ হাসিনার এই দেশে ফেরার ঘোষণা নিয়ে এই মুহূর্তে তার 'হোস্ট কান্ট্রি' যারা, সেই ভারত সরকারও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।পা...
সহযোগীদের খবর•২ দিন আগে
সামনে এবার পাকিস্তান
সামনে এবার পাকিস্তান
রাতের ম্যাচ খেলে পরদিন সকালেই অনুশীলন, খুব স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে যারা ছিলেন, সেই ফুটবলাররা যোগ দেননি। যারা বেঞ্চে ছিলেন, তারাই এসেছিলেন অনুশীলনে, ছিলেন কোচিং স্টাফের সব সদস্যও। দলের প্রতিনিধি হিসেবে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জামাল ভূঁইয়া, বাংলাদেশের ফুটবলে ‘প্রবাসী বিপ্লব’-এর সূচনা যার পায়ে। ডেনমার্কের দ্বিতীয় বিভাগের ক্লাবে খেলা জামাল স্বপ্ন দেখেছিলেন লাল-সবুজের জার্সিটা গায়ে তোলার, তার পদচিহ্ন ধরেই শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ে তিন গোল এসেছে...
ফুটবল•৩ দিন আগে
মিস ইউনিভার্স প্যারেডে মাহি
মিস ইউনিভার্স প্যারেডে মাহি
মিস ইউনিভার্স বাংলাদেশ সামিরা খান মাহি এখন পুয়ের্তো রিকোতে। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি। গত বুধবার অ্যাগুয়াদিয়া শহরের সাগরপাড়ে আয়োজিত ওয়েলকাম প্যারেডে চমৎকার ক্যাটওয়াক করতে দেখা গেছে তাকে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে প্রথম দিন! বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সুন্দরী প্রতিযোগীদের মধ্যে শুরু হলো এক নতুন যাত্রা। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি কৃতজ্ঞ, উচ্ছ্বসিত এবং গর্বিত।’ ওয়েলকাম প্যারেডের আগে মঞ্চে মাইক্রোফোনের সামনে দুই হাত প্রসারিত...
রঙিন সময়•২ দিন আগে
গাড়ি পুড়িয়ে লাভ হবে না, আন্ডারগ্রাউন্ড রাজনীতির পক্ষে নয় দেশবাসী
গাড়ি পুড়িয়ে লাভ হবে না, আন্ডারগ্রাউন্ড রাজনীতির পক্ষে নয় দেশবাসী
বাংলাদেশের মানুষ কখনো আন্ডারগ্রাউন্ড রাজনীতি বা সন্ত্রাসের পক্ষে অবস্থান নেয়নি বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দল আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে আব্দুস সালাম বলেন, গাড়ি পোড়ানো কিংবা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ কখনো আন্ডারগ্রাউন্ড রাজনী...
রাজনীতি•৩ দিন আগে
সাফে সাংবাদিকদের ওপর হামলার দ্রুত বিচার দাবি তিন সংগঠনের
সাফে সাংবাদিকদের ওপর হামলার দ্রুত বিচার দাবি তিন সংগঠনের
সাফ চ্যাম্পিয়নশিপে বুধবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঢাকা জাতীয় স্টেডিয়ামের মিক্সড জোনে দায়িত্ব পালনের সময় পুলিশের হামলার শিকার হন ক্রীড়া সাংবাদিকেরা। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের ক্রীড়া সাংবাদিকদের তিনটি সংগঠন।হামলায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং কর্মক্ষেত্রে ক্রীড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ স্পো...
অন্যান্য•৩ দিন আগে
বাংলাদেশ-ভারতের কনস্যুলার সংলাপ স্থগিত
বাংলাদেশ-ভারতের কনস্যুলার সংলাপ স্থগিত
আগামী ১৭-১৮ নভেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। ঢাকায় দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ে এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।কূটনৈতিক সূত্র জানায়, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের পরিপ্রেক্ষিতে উভয়পক্ষের মধ্যে নতুন করে টানাপড়েন তৈরি হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বৈঠকটি স্থগিত হয়েছে। সূত্র জানায়, দুদেশের মধ্যে কনস্যুলার সংলাপের পঞ্চম পর্ব ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। সংলাপে স...
জাতীয়•৩ দিন আগে
প্রবাসীদের নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধে সহযোগিতায় একমত বাংলাদেশ-ইউএই
প্রবাসীদের নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধে সহযোগিতায় একমত বাংলাদেশ-ইউএই
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে পুলিশ ও নিরাপত্তা সংস্থার পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে দুই দেশ যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।এ ছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার অপরাধ, ডিজিটাল ফরেনসিক তদন্ত এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট পুলিশিং ও প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরে পুলিশের মহাপরিদ...
জাতীয়•৩ দিন আগে
সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ● সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের শিরোপায় চোখ ছিল বাংলাদেশি যুবাদের। আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারের পর শ্রীলঙ্কা ও মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছিল যুবারা। কিন্তু যাত্রাটা থামল শেষ চারে। পাকিস্তানের কাছে আজ ৯ উইকেটে বিধ্বস্ত হয়েছে ফরিদ হাসানের দল।শুরুতে ব্যাট করে ৩১.৪ ওভারে বাংলাদেশ যুব দল গুটিয়ে যায় কেবল ১৩৮ রানে। টি-টোয়েন্টিতেই এখন ১৩৮ সাদামাটা স্কোর। সেখানে ওয়ানডেতে এই পুঁজি নিয়ে লড়াই করা এক প্রকার অসম্ভব। পারেনি বাংলাদেশও। পাকিস্তানের যুবারা ২১.৫ ওভারে ১ উইকেট হারিয়ে পৌঁছে...
ক্রিকেট•৩ দিন আগে
হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ‘স্টান্টবাজি’
হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ‘স্টান্টবাজি’
আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার এই উদ্যোগের পেছনে আসলেই দেশে ফেরার পরিকল্পনা, নাকি দলীয় কর্মীদের সক্রিয় রাখা এবং নিজের রাজনৈতিক প্রভাব ধরে রাখার কৌশল রয়েছে— তা নিয়ে উঠেছে প্রশ্ন। কেউ এই উদ্যোগকে ‘অবাস্তব’ ও রাজনৈতিক ‘স্টান্টবাজি’ আখ্যা দিয়েছেন। কেউ আবার এটিকে দেখছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জন্য ইতিবাচক হিসাবে। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হও...
জাতীয়•৪ দিন আগে
শেষে রাকিবের নিঁঁখুত ফিনিশে বাংলাদেশের বড় জয়
শেষে রাকিবের নিঁঁখুত ফিনিশে বাংলাদেশের বড় জয়
ম্যাচের ৮৬ মিনিটে শমিত সোমের থ্রু পাস ধরে ঠান্ডা মাথায় শ্রীলঙ্কা কিপার সুজনকে বোকা বানিয়ে ৪-০ করেন রাকিব হোসেন। বাংলাদেশ দীর্ঘ ২৭ বছর পর পায় ৪-০ ব্যবধানে জয়ের দেখা। ১৯৯৯ সালে যাদের এই ব্যবধানে হারিয়েছিল তারা, সেই পাকিস্তানের বিপক্ষে শনিবার সেমিফাইনাল খেলবে বদলে যাওয়া বাংলাদেশ।শ্রীলঙ্কার দম্ভচূর্ণ করে চার পাঁচ বছর আগে হারের প্রতিশোধ নিয়েছে হামজার বাংলাদেশ। এবার পাকিস্তানকে হারিতে পারলেই ২১ বছর পর ফাইনালে পা রাখবে তারা। 
ফুটবল•৪ দিন আগে
জলবায়ু অর্থায়নে ৭১ শতাংশ ঘাটতি, কী হবে বাংলাদেশের?
জলবায়ু অর্থায়নে ৭১ শতাংশ ঘাটতি, কী হবে বাংলাদেশের?
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সহায়তা পাওয়া আরও কঠিন হয়ে উঠতে পারে। কারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে অর্থ দেওয়ার যে প্রতিশ্রুতি উন্নত দেশগুলো এত দিন দিয়ে আসছিল, তা প্রায় ৭১ শতাংশ কমেছে। যুক্তরাজ্যভিত্তিক জলবায়ু ও জ্বালানিবিষয়ক ওয়েবসাইট কার্বন ব্রিফের এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।বিশ্লেষণ অনুযায়ী, উন্নত দেশগুলো আগে বছরে প্রায় ৪২ বিলিয়ন পাউন্ড জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ২০২৬ সাল থেকে এই দশকের বাকি সময়ের জন্য নতুন ও চলমান প্রতিশ্রুতি...
বিশ্লেষণ•৪ দিন আগে
‘বাংলাদেশ-ইন্দোনেশিয়ার যৌথ বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত সম্ভব’
‘বাংলাদেশ-ইন্দোনেশিয়ার যৌথ বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত সম্ভব’
হালাল খাদ্যশিল্প ও পণ্যের যৌথ উৎপাদন এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার যৌথ বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত সম্ভব বলছেন চট্টগ্রাম চেম্বার প্রেসিডেন্ট আমিরুল হক।আজ বুধবার চট্টগ্রাম নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে চট্টগ্রাম চেম্বার ব্যবসায়ীদের মতবিনিময়সভায় এই সম্ভাবনার কথা উঠে আসে।সভার প্রধান অতিথি ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি জানালেন, দুই দেশের বাণিজ্যে ভারসাম্য ইন্দোনেশিয়ার পক্ষে থাকলেও সম্প...
চট্টগ্রাম•৪ দিন আগে
হামজাই হচ্ছেন অধিনায়ক!
হামজাই হচ্ছেন অধিনায়ক!
বাংলাদেশ তো বটেই দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা অবশ্য বাংলাদেশের নেতৃত্ব দেননি এতদিন। তবে এবার সাফে অধিনায়ক হিসেবেই অভিষেক হতে পারে তার।জামাল ভুঁইয়া, সোহেল রানা, তপু বর্মণরাই এতদিন নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের। আজ শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে এই তিনজনের কেউ নেই। বাফুফে সূত্রের খবর, হামজাকে প্রস্তাব দেওয়া হয়েছে নেতৃত্ব দেওয়ার। তবে আজ বিকেলে টিম মিটিংয়ে চূড়ান্ত হবে বাংলাদেশের অধিনায়ক হচ্ছেন কে?এর আগে কোচ থমাস ডুলিই বলেছিলেন নেতৃত্বের দায়িত্ব নিতে চান...
ফুটবল•৪ দিন আগে