Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

জাতীয় লিগের ‘সেকেন্ড ইলেভেন’-এ  বিসিবির সন্তুষ্টি

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৯:২৮
শেয়ার করুন:
জাতীয় লিগের ‘সেকেন্ড ইলেভেন’-এ  বিসিবির সন্তুষ্টি

ছবি: বিসিবি

কাউন্টি ক্রিকেটের আদলে জাতীয় লিগের দ্বিতীয় একাদশের টুর্নামেন্ট মাঠে গড়ানোর চিন্তায় সফল হয়েছে বিসিবি। ফাইনালে খেলা ঢাকা ও খুলনা বিভাগের ক্রিকেটারদের কথায় সেটাই বোঝা গেল। এমন টুর্নামেন্টের জন্য তারা খুব খুশি। কারণ জাতীয় লিগ ‘সেকেন্ড ইলেভেন বা দ্বিতীয় একাদশ টুর্নামেন্ট না থাকলে পুরো সময়টা ক্রিকেটের বাইরেই থাকতে হতো।

যুব দলের হয়ে এশিয়া কাপ জিতে ফিরেছিলেন আহরার আমিন পিয়ান। এরপর ধারাবাহিকতার অভাব অথবা সুযোগ না পাওয়ায় অনেকটা নিজের ছায়া হয়েছিলেন এই মিডলঅর্ডার ব্যাটার। ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন নিয়মিত, বিসিবির বিভিন্ন পাইপ লাইনের দলগুলোতেও ছিলেন। কিন্তু লাল বলে জাতীয় লিগ খেলার সুযোগ পাচ্ছিলেন না। দ্বিতীয় একাদশের কল্যাণে এবার খেলতে পেরেছেন লাল বলে। নেতৃত্বও দিয়েছেন। তার দলকে ফাইনালে তুলে সেঞ্চুরিও করেছেন পিয়ান।

এমন টুর্নামেন্ট পেয়ে নিজের অভিজ্ঞতা জানাচ্ছিলেন তৃপ্তির সুরে, ‘আমি বিসিবিকে ধন্যবাদ দিতে চাই যে আমাদের খেলার সুযোগ করে দিয়েছে। নয়তো এই সময়টায় বসেই থাকতে হতো। আমি বেশ কিছু ম্যাচ খেলতে পেরেছি লাল বলে। যেটা যেকোনো পর্যায়ের ক্রিকেটার চায়। আমার অনেক ভিডিও ফুটেজ নেওয়া আছে। আমি সেগুলো নিয়ে এখন কাজ করতে পারব নিজের উন্নতির জন্য। এই টুর্নামেন্ট না থাকলে এটা পারতাম না।’

অভিজ্ঞ অলরাউন্ডার রবিউল ইসলাম রবি ঢাকার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ। জাতীয় দলের ক্রিকেটারদের কারণে খুলনা বিভাগীয় দলে নিয়মিত সুযোগ পান না। তার জায়গা হয়েছে খুলনার দ্বিতীয় একাদশে। তার জন্যও এই আসর তাই স্বস্তির, ‘সামনে আমার ডি-থ্রি আছে। কিন্তু এই জাতীয় লিগটা না থাকলে ওই আসরের আগে পুরোটা সময় বসেই থাকতে হতো। কারণ, বিসিবির কোনো খেলা নেই। আর আমাদের খুলনা দলে সবসময় জাতীয় দলের ক্রিকেটারদের ভিড় থাকে। তাই আমার সুযোগ হয় কম। দেখা গেছে এক ম্যাচে সেঞ্চুরি করেও আমাকে ইমরুল কায়েস বা বিজয়ের জন্য জায়গা ছেড়ে দিতে হয়েছে। দ্বিতীয় একাদশ থাকায় জাতীয় লিগে নিয়মিত খেলার সুযোগ পেয়েছি।

শুধু নিয়মিত খেলার সুযোগ করে দেওয়াতেই নয়। বিসিবি সন্তুষ্ট তাদের পরিকল্পনা সফল হওয়ায়। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলছিলেন, ‘এই মৌসুমে দ্বিতীয় একাদশ থেকে মোট ৪২ জন ক্রিকেটার প্রথম একাদশে খেলেছে। এটা সম্ভব হয়েছে তাদের পারফরম্যান্সের কারণে। তারা নিজেরা ভালো করেই মূল দলে খেলেছে, বিসিবিও এটাই চেয়েছে। আমরা মনে করি এদিক থেকে সফল। কারণ ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়েছে। কেউ মনে করবে না যে সে বিভাগীয় দলে সেট, যেকোনো সময় তার জায়গায় অন্য কেউ চলে আসতে পারে।’


বিসিবি তাই আগামী বছর আরও ভালো করে দ্বিতীয় একাদশের ম্যাচ আয়োজনের চেষ্টা করবে বললেন সিরাজউদ্দিন, ‘আমরা আগামী বছর বরিশাল, খুলনা, ফতুল্লা এবং বগুড়ার মাঠ পেয়ে যাব। তখন ক্রিকেটারদের আরও ভালো মাঠে, ভালো পিচে খেলার ব্যবস্থা করা যাবে। এতে আট দলে ১২০ জন না, আরও ১২০ জন ক্রিকেটার খেলার স্বপ্ন দেখবে। তারা মর্মাহত হবে না যে বড়রাই বিভাগীয় দল খেলবে, তাদের সুযোগ নেই। তারা ভালো করলে দ্বিতীয় একাদশের মাধ্যমে মূল একাদশে খেলার স্বপ্নও দেখবে।’

শুক্রবার পূর্বাচলে খুলনাকে ইনিংস ও ৩৫ রানে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় একাদশের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা। প্রথম ইনিংসে খুলনাকে ১৩৭ রানে অলআউট করার পর ৮ উইকেটে ৩২৪ রান তুলে ইনিংস ঘোষণা করে ঢাকা। অধিনায়ক আহরার আমিন ১০ চার ও ৯ ছক্কায় ১৫৯ রান করেন। ১৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ৫৬ রানে ৭ উইকেট হারানো খুলনা জাওয়াদ রোয়েনের ৮৫ বলে ৭৬ রানে কিছুটা লড়াই করে মাত্র।

ঢাকার জয়ে বড় অবদান বাঁহাতি স্পিনার ইয়াসিন হোসেনের। ছয় ম্যাচের ১২ ইনিংসে ৪৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ফাইনালে নেন ৮ উইকেট। ব্যাট হাতে সবার সেরা চট্টগ্রামের ইরফান সাবরি তাকরির। ১০ ইনিংসে দুই সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৬০.২০ গড়ে করেন ৬০২ রান।

জাতীয় লিগক্রিকেটবাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত