জিম্বাবুয়ের পর আফগানিস্তানের সঙ্গেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাওহীদ হৃদয়ের দল হতশ্রী ব্যাটিংয়ে গুটিয়ে যায় ১৬০ রানে। শারজার ব্যাটিং উইকেটে ৮৭ বল হাতে রেখে সহজে লক্ষ্যটা পেরিয়ে যায় আফগানিস্তান। তাই ফাইনাল খেলা হচ্ছে না বাংলাদেশের।ম্যাচ শেষে এই ব্যর্থতায় হতাশা ঝরল বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়ের কণ্ঠে। ১০০ রান কম করার কথা মেনে নিলেন হৃদয়,‘ সত্যি বলতে আমরা ১০০ রান কম করেছি। উইকেটটি বেশ ভালো ছিল, ব্যাটিংয়ের জন্য খুব ভালো।’টি-টোয়েন্টিতেই এখন ১৬০ করে জেতা যায় না। সেখানে ওয়ানডেতে এই স্কোর মামুলি। এর...