দীর্ঘ চার মাসেরও বেশি
সময় পর প্রতিযোগিতামূলক টেনিসে ফিরে দারুণ ছন্দে আছেন কার্লোস আলকারাজ। ফ্ল্যাশিং মেডোসে
নিজের আধিপত্য বজায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের টমি পলকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে ইউএস
ওপেনের শেষ আটে পা রেখেছেন স্প্যানিশ এই সেনসেশন।
নিউ ইয়র্কের হার্ড কোর্টে
গত রবিবার অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের ম্যাচে আমেরিকার ২০তম বাছাই টমি পলের মুখোমুখি
হন ২৩ বছর বয়সী আলকারাজ। চোটের কারণে এবছরের ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন মিস করা এই তারকা
এদিন দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ম্যাচটি জিতে নেন ৬-৪, ৬-৩, ৬-৪ স...