মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

ভারতের ভুবনেশ্বরে বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিট-২০২৬-এ শটপুটে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের জাকিয়া সুলতানা। কলিঙ্গ স্টেডিয়ামে মিটের তৃতীয় দিনে নারীদের শটপুট ফাইনালে ১২.৬৪ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। পঞ্চম প্রচেষ্টায় জাকিয়া দেখান সেরা নৈপুণ্য। জাকিয়ার ছয়টি প্রচেষ্টা ১১.৬৫, ১১.২৭, ১১.৭৯, ১২.০৪, ১২.৬৪ এবং ১০.৭০ মিটার। শটপুট ইভেন্টে ১৫.১৭ মিটার ছুড়ে সোনা জেতেন ভারতের আনশু। রৌপ্যও জিতেছেন ভারতীয় রিয়া ভার্মা। তিনি অতিক্রম করেন ১৪.৫৯ মিটার। একই টুর্নামেন্টে আগের দিন নতুন জাতীয় রেকর্ড গড়েছিলেন স্বপ্না খাতুন। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে নারীদের ট্রিপল জাম্পে ১৩.২২ মিটার লাফিয়ে রুপা জিতেছিলেন তিনি।



