গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

মো. মাহমুদুর রহমান
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় যোগদান করেছেন নতুন ওসি মো. মাহমুদুর রহমান। গতকাল বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে মুকসুদপুর থানায় দায়িত্বভার গ্রহণ করেন।
মুকসুদপুর থানায় যোগদানের আগে সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন মাহমুদুর রহমান। এর আগে সাতক্ষীরা সদর থানা, বাগেরহাটের মোড়েলগঞ্জ থানা এবং রাজবাড়ী সদর থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
ঝুঁকি নিয়ে মুকসুদপুর থানা থেকে অস্ত্র উদ্ধার করায় পুরস্কার পাচ্ছে সালথা থানা
২১ নভেম্বর ২০২৬
নবাগত ওসি মো. মাহমুদুর রহমানের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায়।
এর আগে গত ১৯ নভেম্বর দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
একই দিন জেলার কাশিয়ানী উপজেলায় স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে ও বিএনপির কার্যালয়ে হামলা চালায় তারা।




