Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী

মাহফুজ রহমান, লালমনিরহাট
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৭
শেয়ার করুন:
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী

লালমনিরহাটের কালীগঞ্জ শিল্পকলা একাডেমিতে সংগীত প্রশিক্ষণ দেন হাসানুর রহমান লাজু

শৈশব থেকেই সংগীতের প্রতি হাসানুর রহমান লাজুর ছিল গভীর আকর্ষণ। মাত্র ১০ বছর বয়সে বড় বোন সুলতানা ফেরদৌস বেলির অনুপ্রেরণায় তবলা বাজানো শেখা শুরু করেন। এরপর বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো শিখেছেন।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার কেরানীপাড়া এলাকার প্রয়াত গোলাম রশিদের ছেলে লাজু ১৯৮৪ সালে তবলায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। সংগীতকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি তিনি, বরং সংগীতের আলো ছড়িয়ে দিতে বেছে নিয়েছেন স্বেচ্ছাশ্রমের প্রশিক্ষক জীবন। ২০ বছর ধরে তিনি লালমনিরহাটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, কালীগঞ্জ শিল্পকলা একাডেমি, শিশু-কিশোর সংগঠনে বিনা পারিশ্রমিকে প্যাড, কিবোর্ড, তবলা, হারমোনিয়ামের পাশাপাশি  সংগীত প্রশিক্ষণ দিয়ে আসছেন।

এ ছাড়া জেলার পাটগ্রাম উপজেলার ধরলা সংগীত নিকেতন ও শিল্পকলা একাডেমি, বাউরার রংতুলি আর্ট একাডেমি এবং হাতীবান্ধার রণলতা সাংস্কৃতিক সংঘ ও শিল্পকলা একাডেমি, কালীগঞ্জের শাপলা শালুক, শিশু-কিশোর সংগঠন, অঙ্কুর শিশু-কিশোর সংগঠন, অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠী, শিয়ালখোয়ার পথরেখা সাংস্কৃতিক সংঘ, কাকিনা জিয়া সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন স্কুল-কলেজে সংগীত শিক্ষা দিয়েছেন।

হাসানুর রহমান লাজুর ভাষ্য, এ পর্যন্ত তিনি ১০ হাজারের বেশি শিক্ষার্থীকে সংগীত শিখিয়েছেন।

সংগীতের দীর্ঘ পথচলায় নানা প্রতিকূলতা, অর্থকষ্ট থাকলেও অন্য কোনো পেশায় যাননি। স্ত্রী, দুই সন্তান ও মাকে নিয়ে তার পরিবার। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে পাওয়া সামান্য সম্মানী ও বাবার অবসর ভাতার টাকায় চলে তাদের সংসার।

লালমনিরহাটের কাকিনা এলাকার বাউল ও লোকগানের শিল্পী শাহনাজ আক্তার (২৬) বলছিলেন, ‘লাজু স্যার গানের নিবেদিত মানুষ। কালীগঞ্জ শিল্পকলা একাডেমির জরাজীর্ণ ঘরে তার কাছ থেকে বিনা বেতনে সংগীতের তালিম নিয়েছি। তার নিবিড় প্রশিক্ষণের কারণে মানুষ আজ আমাকে শিল্পী হিসেবে চেনে।’

লাজুর বিশ্বাস, সংগীত মানুষের হৃদয়ে সৌন্দর্য, মানবিকতা ও ভালোবাসার বীজ বপন করে। তার মতে, সংগীত শিক্ষা মানুষের মনন, শৃঙ্খলা ও সাংস্কৃতিক মূল্যবোধ গড়ে তোলার একটি মাধ্যম।

কালীগঞ্জ শিল্পকলা একাডেমির শিক্ষার্থী প্রীতিলতা রায় প্রেক্ষার (৭) বাবা স্কুলশিক্ষক ধনেশ্বর রায়ের মতে, লাজুর মতো সংগীত নিবেদিত মানুষ গোটা উত্তরাঞ্চলে বিরল। তার মাধ্যমে প্রত্যন্ত এলাকায় সংগীত চর্চা চলছে।

লালমনিরহাটের পাটগ্রাম ধরলা সংগীত নিকেতনের আহ্বায়ক কমিটির সদস্য আজিনুর রহমান আজিম জানালেন, লাজু বিনা পারিশ্রমিকে সংগীত শেখানোর জন্য বাড়ি থেকে ৭০ কিলোমিটার দূরে পাটগ্রামে গিয়ে খেয়ে না খেয়ে পড়ে থাকতেন। প্রতিষ্ঠানটির দুই শতাধিক শিক্ষার্থী তার কাছে গান এবং বাদ্যযন্ত্র বাজানো শিখেছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেছেন, ‘লাজু উপজেলা শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত রেয়াজ করেন। তিনি এ এলাকার সংগীতগুরু বলে জেনেছি। তার পরিবারের আর্থিক অবস্থাও অনেক খারাপ বলে শুনেছি। সংগীত প্রশিক্ষণে তাকে আরও অনুপ্রাণিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার চেষ্টা করা হবে।

স্বেচ্ছাশ্রমসংগীতশিল্পীহাসানুর রহমান লাজুআকর্ষণবাদ্যযন্ত্রসংগীত প্রশিক্ষণলালমনিরহাটধন্যবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ