Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ

রামু (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪১
শেয়ার করুন:
পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ

পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে রাস্তা। ছবি: আগামীর সময়

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালংয়ে বনভূমির পাহাড় কেটে রাস্তা ও স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার দক্ষিণ গোয়ালিয়াপালংয়ের মিনি বান্দরবান এলাকায় খেলার মাঠের পশ্চিম পাশে পাহাড় কেটে এসব কাজ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। শুটিং স্পট নির্মাণের নামে চলা এ কার্যক্রমে বিদেশিদের সংশ্লিষ্টতা আছে বলেও দাবি করেছেন তারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বনভূমির পাহাড় কেটে রাস্তা ও স্থাপনা নির্মাণ করা হলেও বন বিভাগ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরং এসব কাজে বাধা দিতে গেলে বন আইনে মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ নিয়ে বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের কয়েকজন নেতাকর্মী ফোন করে তাদের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন তারা।

তবে কাজের সঙ্গে যুক্ত ঠিকাদার ও বন বিভাগের এক কর্মকর্তা রিসোর্ট নির্মাণের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, রোহিঙ্গাদের নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের অংশ হিসেবে সেখানে শুটিং স্পট তৈরি করা হচ্ছে। এ কাজের জন্য সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়েছে।

কাজের সঙ্গে যুক্ত ঠিকাদার আব্দুল করিম জানিয়েছেন, তারা চুক্তির ভিত্তিতে নির্মাণকাজ করছেন। জায়গাটি বন বিভাগের হলেও কাজ শুরুর আগে অনুমতির বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে জানতে চেয়েছিলেন। অনুমতি নেওয়া হয়েছে বলে নিশ্চিত হওয়ার পরই তারা কাজ শুরু করেন।

আব্দুল করিমের ভাষ্য, ‘আমরা তো কাজ করার জন্য কন্ট্রাক্ট নিয়েছি। এটা বন বিভাগের জায়গা, এটাও আমরা জানি। জানার পরে আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম অনুমতি নিয়েছেন কি না। তারা অনুমতি নিয়েছেন, পরে আমরা কাজ শুরু করেছি।’

তিনি জানালেন, সাবেক উপদেষ্টা মুস্তাফা সরওয়ার ফারুকীর সংশ্লিষ্টতায় রোহিঙ্গাদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ চলছে। এতে বাংলাদেশ ছাড়াও ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে রোহিঙ্গাদের কর্মকাণ্ড ও এর প্রভাব তুলে ধরা হবে।

আরও পড়ুন

চংলকের হাত ধরে পাহাড়ে কমলা

২৭ নভেম্বর ২০২৬

ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা বেলাল উদ্দীনও রিসোর্ট নির্মাণের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, রোহিঙ্গাদের নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়েছে। সেই অনুমতির ভিত্তিতেই কাজ চলছে।

বেলাল উদ্দীনের ভাষ্য, ‘এখানে আসলে রিসোর্ট হচ্ছে না, রোহিঙ্গাদের ডকুমেন্টারি করার জন্য তারা সরকার ও মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়েছেন। অনুমতি নিয়ে এই কাজগুলো করছেন। এখানে যদি সরকার অনুমোদন দেয়, আমরা কী করব।’

তবে পাহাড় কাটার বিষয়ে নিজের অস্বস্তির কথা স্বীকার করেছেন এই বন কর্মকর্তা। তিনি জানান, পাহাড় কাটতে দেখলে তারও খারাপ লাগে। দক্ষিণ গোয়ালিয়াপালং ছাড়াও পানেরছড়া ও আরও কয়েকটি এলাকায় একই প্রকল্পের কাজ চলছে। আগামী জানুয়ারিতে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা আছে।

স্থানীয় বাসিন্দা রিদুয়ান, নুরুল আবছার ও হাবিব উল্লাহর অভিযোগ, পাহাড় ও বনভূমি রক্ষার দায়িত্ব বন বিভাগের। সেখানে পাহাড় কেটে রাস্তা ও স্থাপনা নির্মাণের বিষয়টি বন কর্মকর্তাদের অজানা থাকার কথা নয়। এরপরও কীভাবে এসব কাজ চলছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

তাদের আরও অভিযোগ, পাহাড় কাটা ও নির্মাণকাজে বাধা দিতে গেলে বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা ফোন করে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। প্রকল্পটির সঙ্গে বিএনপির কয়েকজন নেতাকর্মী জড়িত।
তবে বন আইনে মামলা দেওয়ার হুমকির অভিযোগ অস্বীকার করেছেন ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা বেলাল উদ্দীন। তার দাবি, তিনি কাউকে মামলার ভয় দেখাননি।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম প্রশ্ন তুলেছেন, প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য সরকারি অনুমোদন থাকলেই কি বনভূমির পাহাড় কেটে রাস্তা বা স্থাপনা নির্মাণের অনুমতি পাওয়া যায়? প্রকল্পটির অনুমোদন, অনুমতির শর্ত এবং পরিবেশগত ছাড়পত্র রয়েছে কি না, তা যাচাই করা জরুরি।

এইচ এম নজরুল ইসলামের দাবি, পাহাড় কাটার অভিযোগ তদন্ত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে হবে। একই সঙ্গে বনভূমির সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

পাহাড়রাস্তা নির্মাণপাহাড় কাটাকক্সবাজাররামু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত