Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চংলকের হাত ধরে পাহাড়ে কমলা

মনু ইসলাম, বান্দরবান
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৬
শেয়ার করুন:
চংলকের হাত ধরে পাহাড়ে কমলা

ভারতের মণিপুর থেকে ধর্মীয় শিক্ষা নিয়ে দেশে ফিরেছিলেন চংলক ম্রো। তবে ফেরার সময় তার সঙ্গে ছিল দার্জিলিং জাতের কয়েকটি কমলার চারা। ধর্ম প্রচারের উদ্দেশ্যে যাওয়া এই মানুষটি পরে মনোযোগ দেন কমলা চাষে। সেই চারা দিয়ে বান্দরবানের শঙ্খ নদের খাড়া পাহাড়ে গড়ে তোলেন কমলার বাগান। তার হাত ধরে শুরু হওয়া কমলা চাষ এখন ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ পাহাড়ি এলাকায়। বছরে উৎপাদিত হচ্ছে প্রায় ৩০ হাজার টন কমলা।

চংলক ম্রোর হাত ধরে যে চাষের সূচনা, তা এখন বান্দরবানের অন্যতম অর্থকরী কৃষি খাতে পরিণত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু নঈমের তথ্যমতে, জেলায় বর্তমানে প্রায় ২ হাজার ২০০ হেক্টর জমিতে কমলার চাষ হচ্ছে।

বান্দরবানে কমলা চাষের শুরুর ইতিহাসে বম জনগোষ্ঠীরও অবদান রয়েছে। রুমার বেথেল পাড়ার থাংচুয়াল বমসহ কয়েকজন এ চাষের সূচনা করেছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে কমলা চাষের বড় অংশের নিয়ন্ত্রণ চলে যায় ম্রো জনগোষ্ঠীর হাতে।

জিরকুং সাহুর ভাষ্য, একসময় অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ম্রো জনগোষ্ঠীর মধ্যে কয়েকজন উদ্যোক্তা ফল চাষের মাধ্যমে পরিবর্তনের পথ দেখান। তাদের মধ্যে রয়েছেন থানচির রেমাক্রির ইয়ান লক ম্রো, লামার গজালিয়ার সচিং ম্রো এবং বান্দরবান সদর উপজেলার বসন্ত পাড়ার সাবেক স্কুলশিক্ষক তোয়ো ম্রো।

রেংচং ম্রোর মতে, ফল চাষের বিস্তারের ফলে পাহাড়ের কৃষি ব্যবস্থায়ও পরিবর্তন এসেছে। আগে জুমচাষের জন্য পাহাড়ের বনজঙ্গল পোড়ানো হতো। এখন অনেক পাহাড়ে গড়ে উঠেছে ফলের বাগান। তিনি বলেছেন, ‘কমলা, মাল্টা, আম, ড্রাগন ফল, লিচু, পেঁপে, কলা ও বিভিন্ন জাতের বরইগাছে পাহাড়ের অনেক এলাকা সবুজ হয়ে উঠেছে।’

বান্দরবানে ফল চাষের এই বিস্তার স্থানীয় অর্থনীতিতেও প্রভাব ফেলেছে। ফল ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াসের ভাষ্য, বান্দরবান বাজারের পাশাপাশি চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা কমলার বড় অংশ আসে তোয়ো ম্রোর বাগান ও চিম্বুক এলাকার বাগানগুলো থেকে।

জেলার সব এলাকায় অবশ্য কমলার ফলন সমান নয়। কৃষিবিদদের মতে, তুলনামূলক শীতল আবহাওয়া, পাথুরে পাহাড় এবং আর্দ্র মাটির বৈশিষ্ট্য কমলা চাষের জন্য উপযোগী। জনবসতি কম— এমন পাহাড়ি এলাকায়ও ভালো ফলন পাওয়া যায়। এসব কারণে বান্দরবানের কয়েকটি পাহাড়ি অঞ্চলে কমলার বাগান বেশি গড়ে উঠেছে। রুমা, থানচি, রোয়াংছড়ি ও লামা উপজেলার চিম্বুক রেঞ্জসংলগ্ন এলাকায় কমলার উৎপাদন বেশি। নীলগিরি থেকে থানচির মদক পর্যন্ত বিস্তৃত পাহাড়ি এলাকা, চিম্বুক রেঞ্জ থেকে লামার সুখিয়া-দুখিয়া পাহাড় এবং বেতছড়ি, পাইংখং পাড়া, রনিন পাড়া, মুন্নুয়াম পাড়া ও আর্থা পাড়ায় কমলার চাষ হচ্ছে। রুমার বেথেল পাড়া, এডেন পাড়া, মুনলাই পাড়া, বগালেক পাড়া, পাসিং পাড়া ও সুনসুয়াং পাড়া হয়ে বাকলাই থেকে থানচির বলিপাড়া পর্যন্তও রয়েছে কমলার বাগান। এ ছাড়া চিম্বুক রেঞ্জের নীলগিরি থেকে কৈক্ষ্যং ঝিরি, মুরং বাজার ও বাইট্টা পাড়া এলাকায় উৎপাদিত হচ্ছে প্রচুর কমলা।

 

বান্দরবানকমলাচংলক ম্রো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন