Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

গোপালগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১৭:৩৮
শেয়ার করুন:
গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

ফাইল ছবি

গোপালগঞ্জে থানার কার্যক্রম বন্ধ, মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন বিঘ্নিত, ট্রেন চলাচল স্থগিত এবং সরকারি বরাদ্দ বন্ধের খবরে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সহিংসতার জেরে এসব সেবা ব্যাহত হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। জরুরি প্রয়োজনে টাকা লেনদেন, পুলিশের সহায়তা পাওয়া এবং স্বল্প খরচে যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

গত বুধবার রাত থেকে বিকাশসহ কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন গ্রাহকেরা। জরুরি প্রয়োজনে টাকা তুলতে কিংবা স্বজনদের কাছে পাঠাতে না পেরে অনেকেই এজেন্টের দোকান থেকে ফিরে যাচ্ছেন। এতে দৈনন্দিন প্রয়োজন মেটাতে সমস্যায় পড়ার পাশাপাশি আয় কমে যাওয়ায় আর্থিক সংকটে পড়েছেন মোবাইল ব্যাংকিংয়ের ক্ষুদ্র উদ্যোক্তারাও।

আরও পড়ুন

সুন্দরবন দস্যুমুক্তের দাবিতে শিশুদের মানববন্ধন

২৭ নভেম্বর ২০২৬

গত বৃহস্পতিবার ও শুক্রবার সকালে জেলার বিভিন্ন এলাকার বিকাশ, রকেট, নগদ ও উপায়ের এজেন্টের দোকানে গিয়ে দেখা যায়, অনেক গ্রাহক লেনদেন বন্ধের বার্তা পেয়ে টাকা তুলতে বা পাঠাতে এসে ফিরে যাচ্ছেন। বিশেষ করে জরুরি প্রয়োজনে টাকা পাঠানোর ওপর নির্ভরশীল নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ বেশি ভোগান্তিতে পড়েছেন।

শহরের ফুটপাতের চা বিক্রেতা আরিফুল বলেন, ‘আমি শহরে রাস্তায় চা বিক্রি করে সংসার চালাই। ধানের বীজ কেনার জন্য বাবার কাছে টাকা পাঠাতে গিয়ে দেখি আমার বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ। এখন টাকা তুলতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছি। বীজ কেনার জন্য প্রায় সাত হাজার টাকা প্রয়োজন। এত টাকা কীভাবে জোগাড় করব বুঝতে পারছি না। সময়মতো বীজ কিনতে ও বীজতলা তৈরি করতে না পারলে ধানের চারা রোপণে দেরি হবে। এতে আমাদের আর্থিক ক্ষতি হবে।’

দুর্গাপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী পবিত্র বিশ্বাস জানান, তার ছেলে ঢাকায় থেকে পড়াশোনা করে। রাতে ফোন করে ছেলে মেসের খাবারের বিল পরিশোধের জন্য টাকা চায়। সকালে টাকা পাঠাতে গিয়ে মোবাইলে লেনদেন বন্ধের বার্তা দেখতে পান তিনি। বার্তায় লেখা ছিল, ‘স্যার/ম্যাডাম, এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’

পবিত্র বিশ্বাস বলেন, ‘পরে ঢাকাগামী একটি বাসের সুপারভাইজারের কাছে অনুরোধ করে ১০০ টাকা অতিরিক্ত দিয়ে ছেলের কাছে দুই হাজার টাকা পাঠানোর ব্যবস্থা করি।’

মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এজেন্ট ব্যবসায়ীরাও। বিকাশ এজেন্ট বুলবুল মোল্লা বলেন, ‘সারাদিনে ব্যবসা অনেক কম হয়েছে। জেলার অধিকাংশ বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ থাকায় গ্রাহক আসছেন কম। ফলে আমাদের আয়-রোজগারও কমে গেছে। বিকাশের পাশাপাশি নগদ, উপায় ও রকেটের কিছু অ্যাকাউন্টেও লেনদেনের সমস্যা হচ্ছে। যাদের বড় অঙ্কের লেনদেন রয়েছে, মূলত তাদের অ্যাকাউন্ট বন্ধ রয়েছে বলে জানতে পেরেছি।’

রকেট ব্যাংকিংয়ের এরিয়া ম্যানেজার হাবীবুর রহমান বলেন, ‘রকেট অ্যাকাউন্ট বন্ধ রাখার বিষয়ে সরকারি বা দাপ্তরিক কোনো সিদ্ধান্ত তারা পাননি। তবে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার অভিযোগ পেয়েছেন। গ্রাহকদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে বলা হয়েছে। কী কারণে এ সমস্যা তৈরি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

বিকাশের এরিয়া ম্যানেজার মারুফ হাসান সজিব বলেন, ‘কোনো এজেন্ট নম্বর বন্ধ করা হয়নি। তবে গোপালগঞ্জের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে খোলা অধিকাংশ অ্যাকাউন্টে এ ধরনের সমস্যা হয়েছে। তার ধারণা, যেসব অ্যাকাউন্টে বেশি লেনদেন হয়েছে, সেগুলো নজরদারিতে রাখতেই সরকার হয়তো এ সিদ্ধান্ত নিয়েছে।’

এদিকে, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে থানাগুলোর কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে পুলিশের সেবা পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। জানমালের নিরাপত্তায় পুলিশের সহায়তা না পেয়ে উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় রয়েছেন তাঁরা।

অন্যদিকে, গোপালগঞ্জ-ঢাকা ও গোপালগঞ্জ-রাজশাহী রুটে দীর্ঘদিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কবে নাগাদ এসব রুটে ট্রেন চলাচল শুরু হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফলে নিয়মিত যাতায়াতকারী হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন। স্বল্প খরচে ও নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানোর সুযোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

শহরের বাসিন্দা টোটন বিশ্বাসের একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে রাজশাহী যাওয়ার কথা রয়েছে। একইভাবে ব্যবসায়িক কাজে রাজশাহী যেতে পারছেন না ব্যবসায়ী শামীম কাজী। তাদের মতো অনেকেই ট্রেন চলাচল বন্ধ থাকায় বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, গোপালগঞ্জে সহিংসতা শুরু হলেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন এই রুটে নিয়মিত যাতায়াতকারী হাজারো মানুষ। তবে কবে নাগাদ এ সেবা আবার চালু হবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।

এ ছাড়া গোপালগঞ্জের নামে সরকারি বিভিন্ন খাতের বরাদ্দ স্থগিত করা হয়েছে বলে লোকমুখে ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার হচ্ছে। এ খবরে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, এ ধরনের পদক্ষেপ সরকারের নেওয়া উচিত হবে না। সহিংসতা ও অরাজকতা সৃষ্টিকারী মানুষের সংখ্যা কম। কিন্তু এর দায়ে অধিকাংশ সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হবে। বিষয়টি সরকারকে বুঝতে হবে।

এ অবস্থায় সাধারণ গ্রাহকদের ভোগান্তি কমাতে জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে হলেও মোবাইল ব্যাংকিং লেনদেন চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের মতে, অনিয়ম বা নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট কোনো অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে তা যাচাই-বাছাই করে নেওয়া যেতে পারে। তবে এর প্রভাব যেন সাধারণ গ্রাহক, কৃষক, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

একই সঙ্গে বন্ধ থাকা অন্যান্য সরকারি সেবাও দ্রুত স্বাভাবিক করার প্রত্যাশা জানিয়েছেন গোপালগঞ্জের সাধারণ মানুষ।


গোপালগঞ্জভোগান্তিতে সাধারণ মানুষবন্ধ বিভিন্ন সেবা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত