গোপালগঞ্জে থানার কার্যক্রম বন্ধ, মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন বিঘ্নিত, ট্রেন চলাচল স্থগিত এবং সরকারি বরাদ্দ বন্ধের খবরে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সহিংসতার জেরে এসব সেবা ব্যাহত হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। জরুরি প্রয়োজনে টাকা লেনদেন, পুলিশের সহায়তা পাওয়া এবং স্বল্প খরচে যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা।গত বুধবার রাত থেকে বিকাশসহ কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন গ্রাহকেরা। জরুরি প্রয়োজনে টাকা তুলতে ক...