Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

আমজাদ হোসেন হৃদয়
আমজাদ হোসেন হৃদয়
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১৫:১২
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

সচিবালয়ে গত সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এনসিপির শীর্ষ নেতারা। ছবি: বিএনপির ফেসবুক পেজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একক বৈঠকের পর এবার ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে সম্মিলিত সংলাপে অংশ নিতে আপত্তি নেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। জোটগতভাবে আলোচনায় বসার সিদ্ধান্ত হলে তাতে অংশ নেবে দলটি।

অন্যদিকে জামায়াতে ইসলামীও জানিয়েছে, ১১ দলীয় ঐক্যের সঙ্গে সরকারের সংলাপ হলে সেখানে এনসিপি থাকবে বলে দলটিকে জানানো হয়েছে। এতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের প্রশ্নে ১১ দলীয় ঐক্যের মধ্যে সম্মিলিত অবস্থান তৈরির সম্ভাবনা আরও জোরালো হচ্ছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার আগামীর সময়কে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা এককভাবে দল হিসেবে অংশ নিয়েছি। এখন যদি জোটের পক্ষ থেকে সিদ্ধান্ত হয় জোটগতভাবে সংলাপে বসার, তা হলে সেক্ষেত্রে আমাদের আপত্তি নেই। আমরা অংশ নেব।’

অন্যদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১১ দলীয় ঐক্যের সঙ্গে সরকারের সংলাপ হলে সেখানে এনসিপি থাকবে বলে তাদের জানানো হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে অংশ নেয় এনসিপি। গত সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।

আরও পড়ুন

লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

২৩ নভেম্বর ২০২৬

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, রাজনৈতিক সংকট এবং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সংবিধান সংস্কার ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ কয়েকটি রাজনৈতিক দাবিও তুলে ধরে দলটি।

এনসিপির এককভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি ১১ দলীয় ঐক্যের মধ্যে আলোচনার জন্ম দেয়। জামায়াতসহ জোটের কয়েকটি দলের প্রত্যাশা ছিল, প্রধানমন্ত্রী শুরু থেকেই ১১ দলীয় ঐক্যসহ জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে একসঙ্গে আলোচনায় ডাকবেন।

এ নিয়ে গত ২২ নভেম্বর বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমানের সরকারি বাসভবনে জোটের নেতারা জরুরি বৈঠকও করেন।

জামায়াতের অবস্থান ছিল, জাতীয় ঐক্যের প্রশ্নে পৃথক বৈঠকের পরিবর্তে সম্মিলিত সংলাপ বেশি কার্যকর। দলটির নেতারা মনে করেন, ১১ দলীয় ঐক্যের শরিকদের অভিন্ন দাবি ও রাজনৈতিক অবস্থান থাকায় একসঙ্গে আলোচনায় বসলে সরকারের কাছে জোটের বক্তব্য আরও স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হবে।

এদিকে সরকারের পক্ষ থেকে প্রথম পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনা এবং পরবর্তী সময়ে প্রয়োজন হলে সর্বদলীয় বৈঠকের পরিকল্পনার কথা জানা গেছে। এমন পরিস্থিতিতে এনসিপির পক্ষ থেকে জোটগত সংলাপে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থান আসায় ১১ দলের সম্মিলিত আলোচনার পথ আরও সহজ হতে পারে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের আগামীর সময়কে বলেছেন, ‘সরকার ও বিএনপির পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা তাদের ১১ দলীয় ঐক্য একসঙ্গে বসার বিষয়ে জানিয়েছি। এ বিষয়ে আমরা অনড়। এ ছাড়া সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, নিরপেক্ষ ভেন্যুতে বসার বিষয়টিও জানিয়েছি।’

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আগামী ডিসেম্বরে ভারত থেকে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে অস্থিরতা। এরমধ্যে নাশকতার ঘটনায় জনমনে উদ্বেগও তৈরি হয়েছে, যার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করছে ক্ষমতাসীন বিএনপি। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নেন। এর অংশ হিসেবে প্রথমে এনসিপির সঙ্গে বৈঠক হয়।

জামায়াতে ইসলামীবিএনপিএনসিপিআওয়ামী লীগসহিংসতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন