মাগরিবের পর বাবার ফোন। ওপাশ থেকে বললেন, ‘মসজিদে মিলাদ দিয়েছি, ১ তারিখে জয়েন দিবি তাই।’ অথচ তখনো নিয়োগপত্র না পাওয়ার কথা বাবাকে বলতে পারেননি ফাহিম। সারা দিন একটু পরপর মা, বাবা, ভাই ফোন করে জানতে চাইছেন—‘কখন দিবে নিয়োগপত্র?’ভোলা সদরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত আমজাদ হোসেন ফাহিমের জন্য ১ অক্টোবর ছিল নতুন জীবনের শুরু। সেই দিন চাকরিতে যোগ দেবেন—এমন বিশ্বাসে আগেই সেরেছিলেন প্রস্তুতি। ঢাকায় টিউশনি করিয়ে চলা ফাহিম নিজের শখের সাইকেলটিও ছোট ভাইকে দিয়েছেন, ভেবেছিলেন...