Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

আমজাদ হোসেন হৃদয়
আমজাদ হোসেন হৃদয়
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৭:০৫
শেয়ার করুন:
তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

গ্রাফিকস: আগামীর সময়

‘জাতীয় ঐক্য’ প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সংলাপে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

নির্বাচনের পর রাজনীতির মাঠেও জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে আছে এনসিপি। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবেই বসতে চাইছে জুলাই অভ্যুত্থানে সামনের কাতারে থাকা তরুণদের গড়া দলটি।

এর নেপথ্যে একটি কৌশল রয়েছে বলে জানা যাচ্ছে এনসিপি নেতাদের সঙ্গে কথা বলে। দলটির এক নেতা বলছিলেন, স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের তুলে ধরতেই এমন চাওয়া।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত কয়েকদিন ধরে বিভিন্ন সমাবেশে ‘ফ্যাসিস্টদের ঠেকাতে’ রাজনৈতিক দলগুলোকে ২০২৪ সালের জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছিলেন বিএনপি চেয়ারম্যান। তারপরই সংলাপের উদ্যোগ নেওয়া হলো।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, আগামীকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সংলাপ শুরু হবে।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার আগামীর সময়কে জানিয়েছেন, তারা আমন্ত্রণ পেয়েছেন। আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে তাদের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে।


আরও পড়ুন

সব দলকে নিয়ে বসছেন প্রধানমন্ত্রী, কাল বৈঠক এনসিপির সঙ্গে

২২ নভেম্বর ২০২৬

এই সংলাপে জোটগতভাবে যাওয়ার একটি কথা শোনা যাওয়ার পর এনসিপির এক নেতা আগামীর সময়কে বলছিলেন, ‘আমরা এককভাবেই প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে চাই।’


জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের হয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেয় এনসিপি। ভোটের পর এখন গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লংমার্চসহ রাজপথের কর্মসূচিতেও জোটের সঙ্গেই রয়েছে দলটি।

প্রধানমন্ত্রী সংলাপের উদ্যোগ নেওয়ার পর তা নিয়ে ১১-দলীয় ঐক্যের শরিকদের মধ্যে আলোচনা চলছে। জোটের একটি অংশ মনে করছে, আলাদাভাবে না গিয়ে ১১-দলীয় ঐক্যের ব্যানারে সংলাপে অংশ নেওয়া উচিত। বিষয়টি এনসিপিকেও জানানো হয়েছে।

তাহলে আলাদাভাবে সংলাপে অংশ নিতে চায় এনসিপি? সেই প্রশ্নের উত্তরে দলটির একাধিক নেতা বলছেন, আপাতত জোটের চেয়ে নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান ও পরিচয়কে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এর পেছনে রাজনৈতিক কৌশলের কথাও বলেন এনসিপির এই নেতারা। তারা বলছেন, স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করতে হলে আলাদাভাবে অংশ নেওয়াই শ্রেয়।

জোটে থাকলেও রাজনীতিতে নিজেদের জমিন তৈরি করতে চাইছে এনসিপি। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে সামনের স্থানীয় নির্বাচনও এককভাবে করার পথে এগোচ্ছে দলটি।

এনসিপি সূত্র জানিয়েছে, নাহিদ ইসলাম ও আখতার হোসেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় যাচ্ছে।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচকভাবে দেখলেও সংলাপে অংশ নেওয়াকে এখনই রাজনৈতিক ঐক্যের সিদ্ধান্ত হিসেবে দেখছে না দলটি। বরং বৈঠকে নিজেদের রাজনৈতিক অবস্থান ও দাবিগুলো তুলে ধরতে চায় তারা।

সারোয়ার তুষার বলেন, ‘প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে সম্মান জানিয়ে আমরা বৈঠকে যাচ্ছি। ঐক্য হবে কি না, সেটি পরের বিষয়। আমরা প্রধানমন্ত্রীর কথা শুনব, পাশাপাশি আমাদের দাবিগুলোও তুলে ধরব।’

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথমে দলগুলোর সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পরে প্রয়োজন হলে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হতে পারে।

জাতীয় নাগরিক পার্টিএনসিপিসংলাপতারেক রহমান১১ দলীয় ঐক্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র