গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

গোপালগঞ্জে মাইকিং করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ২২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আন্দোলন-সংগ্রামের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়ে গোপালগঞ্জের জেলা ও উপজেলা পর্যায়ে মাইকিং করা হয়েছে।
জেলা শহর ও উপজেলা সদরে মাইকিং করে নেতাকর্মী ও সাধারণ মানুষকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
মাইকিংয়ে বলা হয়, ‘আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত ৮ দফা দাবি আদায়ে সারা দেশে সর্বাত্মক আন্দোলন চলছে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকল নেতাকর্মী ও জনগণকে শান্তিপূর্ণভাবে অবস্থান করে এই আন্দোলন সফল করার আহ্বান জানানো হচ্ছে।’
এতে আরও বলা হয়, ‘বিএনপি ও জামায়াতের অনুপ্রবেশকারীরা এই কর্মসূচি নষ্ট করতে নাশকতার ইন্ধন দিচ্ছে। তাদের ফাঁদে কেউ পা দেবেন না। কেউ বিশৃঙ্খলা, ভাঙচুর ও অরাজকতার সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’




