Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ২০:৪৬
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

সীমান্তের ওপারের রাজনৈতিক ‘প্রভুদের’ খুশি করতে আওয়ামী লীগ সহিংসতায় জড়াচ্ছে বলে সম্প্রতি মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো ঘটনাপ্রবাহ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভারত।

আজ শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমাদের অবস্থান বরাবরের মতোই স্পষ্ট। বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত। এটি দুই দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের মৌলিক সাংস্কৃতিক মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত। বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে আমার কোনো মন্তব্য নেই।’

গতকাল বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় দেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল এ কথা জানান।

আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গার পানি বণ্টন চুক্তির বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল জানান, অভিন্ন আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন (জেআরসি) একটি প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় কাঠামো।

আরও পড়ুন

প্রভুদের খুশি করতে তারা আবার ষড়যন্ত্রে, দিতে হবে শক্ত জবাব

১৯ নভেম্বর ২০২৬

ভারতের স্বার্থ সুরক্ষিত রেখে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আগামীকাল শনিবার ঢাকায় শুরু হতে যাওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার কর্মকর্তা পর্যায়ের বৈঠকটি টেকনিক্যাল পর্যায়ের হবে কি না— এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, এ বিষয়ে তার কাছে কোনো হালনাগাদ তথ্য নেই। তিনি উল্লেখ করেন, ‘এটি টেকনিক্যাল পর্যায়ের কি না, সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’

১৯৯৬ সালে দুই দেশের প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তিটি সর্বোচ্চ পর্যায়ের অংশগ্রহণ ছাড়া অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে নবায়ন করা হতে পারে কি না, সে বিষয়েও মন্তব্য করতে অস্বীকৃতি জানান জয়সওয়াল।

এ ছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে জানতে চাওয়া হলে এ সংক্রান্ত কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

ভারতরণধীর জয়সওয়ালপ্রধানমন্ত্রী তারেক রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু