Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

প্রধানমন্ত্রী-তারেক-রহমান

মাতৃভাষার পাশাপাশি আরও একটি ভাষা শিখতে হবে, শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
মাতৃভাষার পাশাপাশি আরও একটি ভাষা শিখতে হবে, শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
মাতৃভাষার পাশাপাশি শিক্ষার্থীদের আরও একটি ভাষা শেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ রাখার কথা জানিয়েছেন তিনি। আজ সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বললেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করছি। নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা...
জাতীয়•প্রায় ৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার আব্দুর রহিম
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার আব্দুর রহিম
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়ার বাসিন্দা আব্দুর রহিম। তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। বাম পা হারানোর পর দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাফেরায় সীমাবদ্ধতার মুখে ছিলেন তিনি।শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে প্রস্থেটিক লিম্ব (কৃত্রিম পা) তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। তিনি জানান, বাম পা হারানো...
রাজনীতি•২ দিন আগে
দেশের পথে প্রধানমন্ত্রী
দেশের পথে প্রধানমন্ত্রী
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বৃহস্পতিবার তুরস্কের স্থানীয় সময় বিকাল সোয়া চারটায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায...
জাতীয়•৪ দিন আগে
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্যাভিলিয়ন পরিদর্শন করতে আসা যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।আজ বৃহস্পতিবার তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী জুট প্যাভিলিয়নে যান। সেখানে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও...
জাতীয়•৪ দিন আগে
এরদোয়ানের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
এরদোয়ানের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তার স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। নৈশভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় দেশটির আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে এ নৈশভোজে...
জাতীয়•৫ দিন আগে
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। তুরস্কের আন্তালিয়ায় স্থানীয় সময় আজ বুধবার বিকাল সাড়ে ৪টায় দুই নেতার মধ্যে এ বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।বৈঠকের পর সম্মেলনস্থলে বাংলাদেশ প্য...
জাতীয়•৫ দিন আগে
উজবেক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন তারেক রহমান
উজবেক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন তারেক রহমান
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ।আজ বুধবার স্থানীয় সময় বিকাল পৌনে ৩টায় দুই নেতার এ বৈঠক শুরু হয়। প্রায় আধাঘণ্টা ধরে চলে এই বৈঠক।বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতি...
জাতীয়•৫ দিন আগে
বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে সম্মেলনের লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সঙ্গে তার সংক্ষিপ্ত আলাপচারিতাও হয়।তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।প্রধানমন্ত্রীর সঙ্গে ছ...
জাতীয়•৫ দিন আগে
উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ
উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর লিডার্স সামিটের দ্বিতীয় দিনে আজ বুধবার ব্যস্ত কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। দিনভর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।এ ছাড়া শূন্য বর্জ্য, সার্কুলার অর্থনীতি ও মিথেন নিঃসরণবিষয়ক একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দিনের শেষ কর্মসূচিতে তুরস্কের রাষ্ট্রপতি...
জাতীয়•৫ দিন আগে
আন্তালিয়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আন্তালিয়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে সরকারপ্রধানের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে আন্তালিয়ায় পৌঁছায়। বিমানবন্দরে তাদের স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম।এর আগে, আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন...
জাতীয়•৬ দিন আগে
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। সম্মেলন অনুষ্ঠিত হবে আন্তালিয়ায়। যাওয়ার পথে ইস্তাম্বুলে ট্রানজিট দিয়েছে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট। এ সময় ভিভিআইপি মর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইস্তাম্বুল বিমানবন্দরের ভেতরে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ইস্তাম্বুল বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।আজ মঙ্গ...
জাতীয়•৬ দিন আগে
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ এ যোগ দিতে তুরস্ক যাচ্ছেন। দুই দিনের সফরে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি ঢাকা ত্যাগ করবেন।আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণ‌লায়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীর সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীসহ আরও কয়েকটি দেশের প্রধানের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।জাতিসং...
জাতীয়•৮ দিন আগে
কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে প্রধানমন্ত্রী
কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে প্রধানমন্ত্রী
জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও কমিটির সদস্য তারেক রহমান।আজ রবিবার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার ও কার্য উপদেষ্টা কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বৈঠকে বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান ছাড়াও কমিটির অন্যান্য সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সাল...
জাতীয়•৮ দিন আগে
নেতাকর্মীদের সঙ্গে ৬ কিমি পথ হাঁটলেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সঙ্গে ৬ কিমি পথ হাঁটলেন প্রধানমন্ত্রী
নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ— দীর্ঘ ৬ কিলোমিটার পথ নেতাকর্মীদের সঙ্গে হাঁটলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে। এই র‌্যালিতে নেতৃত্ব দেন তারেক রহমান।প্রধানমন্ত্রী একগতিতে হেঁটে চলার পথে অনেক সিনিয়র নেতাকে হিমশিম খেতে দেখা গেছে। প্রধানমন্ত্রীর সামনে ছিল যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের শীর্ষ নেতারা। তারাও প্রধানমন্ত্রীর অবিরামভাবে হে...
জাতীয়•৯ দিন আগে
ষড়যন্ত্রকারীদের ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী
ষড়যন্ত্রকারীদের ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতোই ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।আজ শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র‌্যালিপূর্ব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।তারেক রহমান বলেন, ‘অতীতের মতো এখনো তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আবারও তারা বাংলাদেশের সার্বভৌমত্ব দাবিয়ে রাখতে চায়, আমি-ডামি নির্বাচনের ব্যবস্থা চালু করতে চায়। যে দেশের মানুষ ১৯৭১-এ যুদ্ধ করতে পারে, ১৯৭৫-এ সিপাহি-জনতার বিপ...
জাতীয়•৯ দিন আগে
৭ নভেম্বর ছিল দেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন
৭ নভেম্বর ছিল দেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন
১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘এই দিনে সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে সকল চক্রান্ত রুখে দিয়েছিল।’আগামীকাল শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আজ শুক্রবার দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেছেন তিনি।বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের জন্ম, যুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনায় একটি প্রবাদ বাক্য প্রণিধানযোগ্য— ‘অ...
জাতীয়•১০ দিন আগে
এই বাংলাদেশ তোমাদেরই গড়তে হবে
নতুন কুঁড়ির উদ্বোধনে প্রধানমন্ত্রী ● এই বাংলাদেশ তোমাদেরই গড়তে হবে
‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই উদ্বোধনী অনুষ্ঠান। বেলুন ও পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ আয়োজনের মূল লক্ষ্য সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটানো এবং ভবিষ্যতের দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলা। শিশু-কিশোরদের মেধা, প্রতিভার মধ্য দিয়েই গড়ে উঠবে সমৃদ...
অন্যান্য•১১ দিন আগে
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খুলনায় বেলুন ও পায়রা উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।এর আগে এদিন বিকাল ৩টা ৪৫ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। স্টেডিয়ামে প্রবেশ করেই গ্যালারির চারদিকে অবস্থান নেওয়া শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের দিকে ছুটে যান তিনি। এ সময় উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, জাতীয় সংসদের...
জাতীয়•১১ দিন আগে
সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা
সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা
শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো শ্রমজীবী মানুষ বা শ্রমিক ভাই-বোনেরা কখনো নিজেদের শিল্পপ্রতিষ্ঠানের ক্ষতি করতে পারেন না। অথচ একটি মহল বিভিন্ন কলকারখানায় গিয়ে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে।আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত পথসভায় প্রধানমন্ত্রী এ অভিযোগ করেন।প্রধানমন্ত্রী বললেন, গত ৫০ বছরে দেশে যে শিল্প-কারখানাগুলো গড়ে উঠেছে,...
সারা দেশ•১১ দিন আগে
মোংলা হবে ‘অর্থনৈতিক হাব’, আশা প্রধানমন্ত্রীর
মোংলা হবে ‘অর্থনৈতিক হাব’, আশা প্রধানমন্ত্রীর
মোংলা বন্দরের আধুনিকায়ন হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য একটি সম্ভাবনাময় অর্থনৈতিক হাব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বৃহস্পতিবার মোংলায় ‘মোংলা বন্দর সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেছেন।তিনি বললেন, ‘মোংলা বন্দর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের জন্য একটি সম্ভাবনায় সম্ভাবনাময় অর্থনৈতিক হাব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’‘এ বন্দরকে কেন্দ্র করে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোরেরসহ এ...
জাতীয়•১১ দিন আগে