Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

  • শূন্য বর্জ্য, সার্কুলার অর্থনীতি ও মিথেন নিয়ে গোলটেবিল বৈঠকে বক্তব্য দেবেন
মাহবুব আলম লাবলু, তুরস্ক (আন্তালিয়া) থেকে
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৪:৩৮
শেয়ার করুন:
উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

ছবি: আগামীর সময়

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর লিডার্স সামিটের দ্বিতীয় দিনে আজ বুধবার ব্যস্ত কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। দিনভর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

এ ছাড়া শূন্য বর্জ্য, সার্কুলার অর্থনীতি ও মিথেন নিঃসরণবিষয়ক একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দিনের শেষ কর্মসূচিতে তুরস্কের রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডির দেওয়া গালা ডিনারে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল সকালে হোটেল থেকে রওনা হয়ে সম্মেলনস্থলের পৌঁছান। এ সময়  বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মেলনস্থলে শুভেচ্ছা বিনিময় করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রমুখ।

দুপুরে সম্মেলনস্থলে রাষ্ট্র ও সরকারপ্রধানদের পারিবারিক ছবি তোলার আয়োজন রয়েছে। প্রধানমন্ত্রী ডেলিগেশন লিয়াজোঁ অফিসারের (ডিএলও) সঙ্গে ছবি তোলার কক্ষে যাবেন। সেখানে অন্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে নির্ধারিত স্থানে দাঁড়াবেন।

পরবর্তী সময়ে আন্তালিয়া লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের প্লেনারি আনাদোলু/আকদেনিজ হলে এ অধিবেশন অনুষ্ঠিত হবে।

এরপর রাষ্ট্র ও সরকারপ্রধানদের উচ্চপর্যায়ের অধিবেশনের প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

পরবর্তী সময়ে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। সম্মেলনস্থলের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এরপর চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

এ দিন বিকালে শূন্য বর্জ্য, সার্কুলার অর্থনীতি এবং মিথেন নিঃসরণ নিয়ে উচ্চপর্যায়ের বিশেষ গোলটেবিল বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ বৈঠকে সভাপতিত্ব করবেন তুরস্কের ফার্স্ট লেডি। সেখানে প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।

সন্ধ্যায় দিনের শেষ কর্মসূচি তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির দেওয়া গালা ডিনারে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী। সম্মেলনের গ্রিন জোনে এ নৈশভোজ অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা