Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংসদ

সংসদে শফিকুর রহমান

গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ২২:০০
শেয়ার করুন:
গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য রাখছেন

গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হয়েছে জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যকে (এমপি)। আজ মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে এমন অভিযোগ তুললেন সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

সংসদে দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ গোয়েন্দা সংস্থার কার্যকারিতা নিয়ে পয়েন্ট অব অর্ডারে কথা বলছিলেন জামায়াত আমির।

একপর্যায়ে তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় বিরোধী দলের সদস্যদের নাজেহাল করার জন্য গোয়েন্দারা এখন ফাংশনাল। এই মাত্র এক সংসদ সদস্য বললেন, কোনো একটা গোয়েন্দা দপ্তর থেকে তাকে ফোন করে বলা হয়েছে আপনি জামায়াত ছেড়ে দেন। আমি তাকে বলেছি এটা ভুয়া হতে পারে, সঠিকও হতে পারে। এই নম্বর রেকর্ড করে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিই। তারা দেখুক সে কে। এ কথা বলার দায়িত্ব ও অধিকার আদৌ কোনো গোয়েন্দা সদস্যের আছে কি না? এটা একটা অডাসিটি। আমরা কি আবার সেই সাড়ে ১৫ বছরের অন্ধকার যুগে ফিরে যাচ্ছি?’

দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘সরকার যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল বসে থাকবে না। তবে সরকারের দায়িত্ব সরকারকেই পালন করতে হবে। অতীতেও জাতীয় সংকটে রাজনৈতিক দলগুলোর একসঙ্গে কাজ করার নজির রয়েছে।’

শফিকুর রহমান বলেন, ‘গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় একের পর এক নাশকতামূলক ঘটনা ঘটছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তর, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদর দপ্তর এবং থানার সামনে হামলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও টানা কয়েক দিন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। সর্বশেষ আজও সেখানে দুজন আহত হয়েছেন।’

আরও পড়ুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে

১০ নভেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘পার্বত্যাঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে গিয়ে একজন তরুণ সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। সাজেক ভ্যালি কেন্দ্র করেও পরিস্থিতি অস্থিতিশীল। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে একাধিকবার হামলা ও অগ্নিসংযোগ হয়েছে। সরকারি দলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতাকর্মীদের ওপরও বিচ্ছিন্ন হামলার অভিযোগ আছে।’

তার ভাষ্য, ‘এত ঘটনা ঘটলেও বাহিনীগুলো কাকে কোথা থেকে গ্রেপ্তার করেছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। কয়েকজনকে সাধারণ মানুষ আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিলেও সংস্থাগুলোর নিজস্ব উদ্যোগে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না। তাদের কার্যকারিতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। সংসদের প্রথম দিন থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করলেও তা পাওয়া যায়নি।’

আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের পরস্পরবিরোধী বক্তব্যের সমালোচনাও করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘এসব বক্তব্য জনমনে বিভ্রান্তি তৈরি করছে।’

জামায়াত আমিরজাতীয় সংসদরাজনীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ