Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৭
শেয়ার করুন:
ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

তেঁতুলিয়া থেকে খালি চোখে দেখা যাচ্ছে হিমালয়ের বরফঢাকা পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।

কয়েক দিনের বিরতি কাটিয়ে আবারও পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখে দেখা যাচ্ছে হিমালয়ের বরফঢাকা পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। আজ সোমবার ভোর থেকে মেঘমুক্ত আকাশে স্পষ্ট হয়ে ওঠে বিশ্বের তৃতীয় উচ্চতম এই পর্বতশৃঙ্গ।

ভোরের সূর্যের আলোয় কখনো সাদা, কখনো গোলাপি, আবার কখনো লালচে আভায় রঙিন হয়ে উঠছে বরফের চূড়া। মনোমুগ্ধকর এ দৃশ্য দেখতে তেঁতুলিয়ার ঐতিহাসিক ডাকবাংলো ও মহানন্দা নদীর তীরে ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকেরা।

স্থানীয়রা জানিয়েছেন, কয়েক দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল না। গতকাল থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করে। সোমবার ভোরে আবারও স্পষ্ট দেখা মেলে বরফে ঢাকা পর্বতশৃঙ্গটির। একই সঙ্গে দূর থেকে ভারতের দার্জিলিংয়ের বিভিন্ন পাহাড়ি অঞ্চলও দেখা যাচ্ছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে সীমান্ত পেরিয়ে বিদেশে না গিয়েই হিমালয়ের এমন অপরূপ দৃশ্য উপভোগের সুযোগ রয়েছে। বিশেষ করে মহানন্দা নদীর তীরবর্তী ঐতিহাসিক ডাকবাংলো ও পিকনিক কর্নাল থেকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যায়। ভোরের সূর্যের আলো বরফের চূড়ায় পড়লে তৈরি হয় রঙের অপূর্ব খেলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোলাপি ও লালচে আভা মিলিয়ে চূড়াগুলো আবার শুভ্র সাদা হয়ে ওঠে।

আরও পড়ুন

তেঁতুলিয়ার মেঘমুক্ত আকাশে ধরা দিল কাঞ্চনজঙ্ঘা

১৩ অক্টোবর ২০২৬

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮ হাজার ৫৮৬ মিটার উচ্চতার কাঞ্চনজঙ্ঘা বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। মাউন্ট এভারেস্ট ও কে-টু-এর পরই এর অবস্থান। ভারতের সিকিম ও নেপালের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে অবস্থিত এই পর্বতশৃঙ্গ। আবহাওয়া অনুকূলে থাকলে শরৎ ও শীত মৌসুমে পঞ্চগড়ের বিভিন্ন স্থান থেকে খালি চোখে এর বরফঢাকা চূড়া দেখা যায়।

সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মেঘমুক্ত ও কুয়াশাহীন আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখার অনুকূল পরিবেশ তৈরি হয়। তবে এর দৃশ্যমানতা পুরোপুরি আবহাওয়ার ওপর নির্ভর করে। চলতি বছরের অক্টোবরের শুরুতেও কয়েক দফা দেখা মিলেছিল পর্বতটির। পরে মেঘ ও কুয়াশার কারণে তা আড়ালে চলে যায়। কয়েক দিনের বিরতি শেষে আবারও দৃশ্যমান হওয়ায় পর্যটকদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে।

কাঞ্চনজঙ্ঘা দেখার পাশাপাশি তেঁতুলিয়ায় পর্যটকদের আকর্ষণ করছে সীমান্ত নদী মহানন্দা, চা-বাগানের সবুজ প্রকৃতি, ঐতিহাসিক ডাকবাংলো, পিকনিক কর্নার ও বেরং কমপ্লেক্স। মহানন্দা নদীতে পাথর উত্তোলনের দৃশ্যও অনেকের কাছে বাড়তি আকর্ষণ। তুলনামূলক কম খরচে এসব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ থাকায় পরিবার-পরিজন নিয়ে তেঁতুলিয়ায় ঘুরতে আসছেন নানা বয়সী মানুষ।

পর্যটকদের থাকার জন্য রয়েছে জেলা পরিষদের ডাকবাংলো, উপজেলা পরিষদের বেরং কমপ্লেক্স এবং বেসরকারিভাবে গড়ে ওঠা বিভিন্ন আবাসিক হোটেল ও রিসোর্ট। অনেক পর্যটক সূর্যোদয়ের সময় কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করতে আগের রাতেই তেঁতুলিয়ায় অবস্থান করেন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন জানিয়েছেন, কয়েক দিনের বিরতির পর আবারও তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই পর্যটকের সংখ্যা বাড়ছে। পর্যটকদের আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়াতে প্রশাসন কাজ করছে।

তিনি আরও জানালেন, তেঁতুলিয়ার পর্যটন খাতের উন্নয়ন ও নতুন পর্যটনকেন্দ্র গড়ে তুলতে এরইমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

কাঞ্চনজঙ্ঘাতেঁতুলিয়াহিমালয়পঞ্চগড়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি