কয়েক বছর আগেও খুব অল্প সংখ্যক মানুষই জানত, বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এ বিষয়টি সবার জানার পেছনে বড় ভূমিকা রাখা ফিরোজ আল সাবাহ লিখেছেন কাঞ্চনজঙ্ঘা আর পঞ্চগড়ের ট্যুরিস্ট স্পট নিয়ে। সেই সঙ্গে থাকছে তার তোলা নজরকাড়া ছবি
পঞ্চগড়ের মানুষ হয়ে কাঞ্চনজঙ্ঘার সঙ্গে পরিচয় একদম বুঝ হওয়ার পর থেকেই। একটা ধোঁয়াটে অথচ ভীষণ রঙিন স্মৃতি আজও আমার মনকে নাড়া দেয়। শরতের মিষ্টি রোদে বাবার সঙ্গে ভেসপা মোটরসাইকেলের সামনে বসে যখন মেঠোপথ ধরে গ্রামের বাড়ির দিকে যেতাম ক্ষেত দেখতে, উত্তর...