Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুয়াশায় ঢাকা তেঁতুলিয়া, কাঞ্চনজঙ্ঘার অপেক্ষায় পর্যটকরা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১৫:০৫
কুয়াশায় ঢাকা তেঁতুলিয়া, কাঞ্চনজঙ্ঘার অপেক্ষায় পর্যটকরা

ছবি: আগামীর সময়

শরতের আগমনী আবহ ও সাপ্তাহিক ছুটিতে পর্যটকে মুখর হয়ে উঠেছে দেশের সর্বউত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। হিমালয়কন্যা খ্যাত এ জনপদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন ভ্রমণপিপাসুরা। তবে প্রকৃতির মুগ্ধতার পাশাপাশি অনেকের অপেক্ষা ছিল হিমালয়ের শুভ্র পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখার।

শুক্রবার (২ অক্টোবর) ভোরে তেঁতুলিয়ার ডাকবাংলো টিলা ও সীমান্তঘেঁষা মহানন্দা নদীর তীরে দেখা যায় পর্যটকদের ভিড়। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে আবার কেউ দলবেঁধে ছুটে এসেছেন ভোরের নির্মল প্রকৃতি উপভোগ করতে।

তবে ঘন কুয়াশা ও হালকা মেঘে উত্তর আকাশ ঢাকা থাকায় এদিন কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘার দেখা মেলেনি। টানা দুই দিন পর্বতশৃঙ্গটি দৃশ্যমান না হওয়ায় অনেক পর্যটকের মধ্যে দেখা দিয়েছে কিছুটা হতাশা।

কাঞ্চনজঙ্ঘা দেখা না মিললেও তেঁতুলিয়ার প্রকৃতি অবশ্য নিরাশ করছে না দর্শনার্থীদের। কুয়াশাভেজা সকাল, শিশিরসিক্ত ঘাস, মহানন্দা নদীর শান্ত জলধারা, সাদা কাশফুল আর সবুজে ঘেরা চা বাগানের মনোরম দৃশ্য উপভোগ করছেন তারা।

আরও পড়ুন

ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

০২ অক্টোবর ২০২৬

গতকাল বৃহস্পতিবার থেকেই তেঁতুলিয়ার বিভিন্ন পর্যটনকেন্দ্রে বাড়তে শুরু করেছে মানুষের আনাগোনা। সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের উপস্থিতিতে ব্যস্ত হয়ে উঠেছে ডাকবাংলো, মহানন্দার তীর, চা বাগানসহ বিভিন্ন দর্শনীয় স্থান। একই সঙ্গে বেড়েছে হোটেল, রিসোর্ট ও আবাসিক প্রতিষ্ঠানগুলোর ব্যস্ততাও।

স্থানীয়রা জানান, ছুটির দিনগুলোয় পর্যটকের সংখ্যা তুলনামূলকভাবে বেড়ে যায়। অনেক সময় হোটেল-রিসোর্টে কক্ষ না পেয়ে পর্যটকদের কেউ কেউ খোলা জায়গায় তাঁবু টানিয়ে রাত কাটাচ্ছেন।

রংপুর থেকে আসা পর্যটক প্রান্ত বলেন, প্রচুর কুয়াশার কারণে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও চা-বাগান বেশ ভালো লেগেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, শুক্রবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা ও হালকা মেঘের কারণে উত্তর আকাশ ঢাকা থাকায় বর্তমানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না।

কুয়াশাতেঁতুলিয়াকাঞ্চনজঙ্ঘা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ