Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

জামায়াত-আমির

গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে
সংসদে শফিকুর রহমান ● গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে
গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হয়েছে জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যকে (এমপি)। আজ মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে এমন অভিযোগ তুললেন সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।সংসদে দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ গোয়েন্দা সংস্থার কার্যকারিতা নিয়ে পয়েন্ট অব অর্ডারে কথা বলছিলেন জামায়াত আমির। একপর্যায়ে তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় বিরোধী দলের সদস্যদের নাজেহাল করার জন্য গোয়েন্দারা এখন ফাংশনাল। এই মাত্র এক সংসদ সদস্য বললেন, কোনো একটা গোয়েন্দা দপ্তর থেকে তাক...
সংসদ•৭ দিন আগে
গভীর রাতে নারী শিক্ষার্থীদের লাঠিচার্জ পুলিশের, জামায়াত আমিরের উদ্বেগ
গভীর রাতে নারী শিক্ষার্থীদের লাঠিচার্জ পুলিশের, জামায়াত আমিরের উদ্বেগ
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই উদ্বেগ জানান তিনি। দেশে সরকার বলে কোন ব্যবস্থা আছে কি না, এমন প্রশ্নও তোলেন জামায়াত আমির। ফেসবুক পোস্টে জামায়াত আমির লিখেছেন, রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে...
রাজনীতি•১০ দিন আগে
আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খাঁন
আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খাঁন
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের অপতৎপরতার দায় জামায়াত আমিরের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ইসরাইল হোসেন জীবনের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আরও পড়ুন ১৩৭ বিষধর সাপ নিয়ে বিপাকে বন বিভাগ ০৩ নভেম্বর ২০২৬...
সারা দেশ•১৪ দিন আগে
‘ধন্যবাদ, আপনার প্রতিবাদ কাজে লেগেছে’ আখতারুজ্জামানকে জামায়াত আমির
‘ধন্যবাদ, আপনার প্রতিবাদ কাজে লেগেছে’ আখতারুজ্জামানকে জামায়াত আমির
জামিনে মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। মুক্তি পেয়েই সাক্ষাৎ করলেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে। এ সময় তাকে ধন্যবাদ দিয়ে জামায়াত আমির বলেছেন, ধন্যবাদ মেজর আখতারুজ্জামান, আপনার প্রতিবাদ কাজে লেগেছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী...
রাজনীতি•১৪ দিন আগে
গণভোটের রায় অস্বীকার করে সরকার জনগণকে অপমান করেছে : জামায়াত আমির
গণভোটের রায় অস্বীকার করে সরকার জনগণকে অপমান করেছে : জামায়াত আমির
গণভোটের রায় অস্বীকার করে সরকার জনগণকে অপমান করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এর জবাব জনগণ তাদের রায় বাস্তবায়নের মাধ্যমেই দেবে।আজ শনিবার বিকালে যশোরের মুড়লীর মোড়ে ১১-দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বললেন, সাত দফা দাবি কোনো রাজনৈতিক দল বা নেতার ব্যক্তিগত দাবি নয়, বরং এটি জনগণের দাবি। জনগণের পক্ষ থেকেই ১১-দলীয় ঐক্য এসব দাবি নিয়ে রাজপথে নেমেছে।গণভোটের প্রসঙ্গ টেনে জামায়...
সারা দেশ•১৭ দিন আগে
ভালোয় ভালোয় গণভোটের রায় মেনে নিন: জামায়াত আমির
ভালোয় ভালোয় গণভোটের রায় মেনে নিন: জামায়াত আমির
গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হওয়ার পরও গণভোটের রায় বাস্তবায়ন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।তিনি বলেছেন, নির্বাচনের আগে ১১ দলীয় জোটসহ ৩৩টি দলকে আশ্বস্ত করা হয়েছিল, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে এর রায় মেনে নেওয়া হবে। এখন ‘হ্যাঁ’ বিজয়ী হওয়ার পরও তা বাস্তবায়ন করা হচ্ছে না কেন? এই গাদ্দারি আমরা বরদাশত করব না।আজ শনিবার দুপুরে বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেছেন, গ...
সারা দেশ•১৭ দিন আগে
জনগণ আমাদের ভোট দিয়েছিল, কিন্তু তা ছিনিয়ে নেওয়া হয়েছে : জামায়াত আমির
জনগণ আমাদের ভোট দিয়েছিল, কিন্তু তা ছিনিয়ে নেওয়া হয়েছে : জামায়াত আমির
জাতীয় নির্বাচনে জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দিলেও সেই ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণ আমাদের বলে, ভোট আপনাদের দিয়েছিলাম, কিন্তু আপনারা তা রক্ষা করতে পারলেন না। তখন তাদের বলতে হয়, নিজেদের দুর্বলতা ছিল।আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আসন্ন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন...
রাজনীতি•২৫ দিন আগে
জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি : বিরোধীদলীয় নেতা
জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি : বিরোধীদলীয় নেতা
ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য জুলাইয়ে রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণ লুটতরাজ, চাঁদাবাজি ও অন্যায়-অবিচার কোনোভাবেই মেনে নেবে না। ভবিষ্যতে প্রতিটি অপরাধের হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে।আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে মহানগর জামায়াত আয়োজিত ‘ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেছেন, গত ১৭ বছরে তাদের ওপর বি...
চট্টগ্রাম•২৮ দিন আগে
জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ সোমবার সকাল ১১টায় মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ এবং পলিটিক্যাল কাউন্সিলর কামরান দাংগাল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানানো হয়েছে এ তথ্য। বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।ফেসবুক পোস্টে বলা হয়েছে, বৈঠকে ব...
জাতীয়•২৯ দিন আগে
কুরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে : জামায়াত আমির
কুরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে : জামায়াত আমির
কুরআনের শিক্ষা ও আদর্শ সমাজে বাস্তবায়নে হাফেজে কুরআনদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যারা পবিত্র কুরআন বুকে ধারণ করার শক্তি অর্জন করেছেন, তারা যেন কুরআনের শিক্ষা সমাজে বাস্তবায়নে নেতৃত্ব দিতে পারেন। আমরা মেহরাব থেকে নেতৃত্বের আসনে আপনাদের দেখতে চাই।আজ শুক্রবার বিকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাঁচ মাসব্যাপী ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান...
রাজনীতি•প্রায় ১ মাস আগে
আপনাদের গন্তব্য হাসিনার মতোই হবে : জামায়াত আমির
আপনাদের গন্তব্য হাসিনার মতোই হবে : জামায়াত আমির
আমিরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। সমাজে দুর্নীতি, অনিয়ম, অন্যায় বৃদ্ধি পেয়েছে। গত নির্বাচনের আগে একটি দল বলে বেড়াত নির্বাচন হলে সব সমস্যার সমাধান যাবে। অথচ বর্তমানে সমস্যা দ্বিগুণ বেড়েছে। হাসিনার সরকারের দেখানো পথেই বর্তমান সরকার হাঁটছে।আজ শুক্রবার সকালে জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগরী শাখার উদ্যোগে টঙ্গীর শহীদ আব্দুল মালেক মিলয়াতনে রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, এ সরকার গণভোটকে অস্বীকার করছে এবং জুলা...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
ইউনূসকে হেনস্তার দায় হাসিনার
ইউনূসকে হেনস্তার দায় হাসিনার
যুক্তরাষ্ট্রের জেএফকে বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘পরাজিত ও পলাতক শেখ হাসিনা ভারতে অবস্থান করে অনুসারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন। তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা ড. ইউনূসের সঙ্গে অপকর্ম করেছে। এর দায় ফ্যাসিস্ট হাসিনারই।’মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দ...
রাজনীতি•প্রায় ১ মাস আগে
উচ্ছেদ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়
উচ্ছেদ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়
রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের পর ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প জায়গা দেওয়ার পাশাপাশি চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান।বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে মিরপুর-১০ নম্বর এলাকায় উচ্ছেদ অভিযানস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।তিনি বলেছেন, ‘রাস্তা মানুষের চলাচলের জন্য উন্মুক্ত ও পরিচ্ছন্ন রাখতে হবে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার কথাও বিবেচনায় নি...
রাজনীতি•প্রায় ২ মাস আগে
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত
রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে ব্রিফিং কালে এ ঘোষণা দেন তিনি। এ সময় জামায়াত আমির বললেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটিকে অনুদান দিচ্ছি। তবে এটাই শেষ নয়, এই এলাকার মানুষের স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনে আরও সহায়তা দেওয়া হবে।’আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে নিজের উদ্বেগের কথা জা...
রাজনীতি•প্রায় ২ মাস আগে
শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ বন্ধের আহ্বান জামায়াত আমিরের
শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ বন্ধের আহ্বান জামায়াত আমিরের
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরে এসে মেধা ও যোগ্যতার মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।জামায়াত আমির বলেন, সরকারি চাকরিতে প্রবেশ কোনো রাজনৈতিক আনুগত্যের বিষয় নয়। একজন নাগরিক হিসেবে চাকরিপ্রার্থীর মেধা ও যোগ্যতাই নিয়োগের ক্ষেত্রে একমাত্র বিবেচ্য হওয়া উচিত। আরও পড়ুন...
রাজনীতি•প্রায় ২ মাস আগে
শি জিনপিংকে জামায়াত আমিরের চিঠি
শি জিনপিংকে জামায়াত আমিরের চিঠি
গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে চীনা দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি পর্যায়ের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান চীনের জাতীয় দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ...
রাজনীতি•প্রায় ২ মাস আগে
এই মুহূর্তে মন্ত্রী-এমপিদের বেতন বাড়ালে বিরোধিতা করব
এই মুহূর্তে মন্ত্রী-এমপিদের বেতন বাড়ালে বিরোধিতা করব
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন-ভাতা পুনর্নির্ধারণের উদ্যোগের বিরোধিতার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।তিনি বলেছেন, ‘দেশের সাধারণ মানুষ যখন নানা ধরনের সংকটের মধ্যে রয়েছে, তখন সংসদ সদস্য ও মন্ত্রীদের বেতন বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকার এ ধরনের উদ্যোগ নিলে আমরা এর বিরোধিতা করব।’আজ বুধবার মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াত বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলে...
রাজনীতি•প্রায় ২ মাস আগে
জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির
জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে। জনগণের সঙ্গে প্রতারণা করেছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-রংপুর লংমার্চের সিরাজগঞ্জের হাটিকুমরুলে পথসভায় প্রধান অতিথি হিসেবে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।জামায়াতে ইসলামীর আমির বলেন, আমরা যখন এখানে আসি তখন সবাই একদফার কথা বলছিল। আপনারাও কী একদফা চান? যদি তাই চান, তাহলে আপ...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নন
সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নন
সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের সহযোগিতা ছাড়া মালয়েশিয়া সিন্ডিকেট হয়নি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এই সিন্ডিকেটে জড়িত নন।’ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। ‘সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজার : বাংলাদেশের অংশীদারিত্ব’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে জামায়াতে ইসলামী। সভায় জামায়াত আমির বলছিলেন, ‘আমরা চাই মালয়েশিয়ার বাজার উন্মুক্ত হোক। তবে অসৎ কোনো ব্যবসায়ী কিংবা...
রাজনীতি•২ মাস আগে
এত আসি আসি বলেন তো গেলেন কেন
এত আসি আসি বলেন তো গেলেন কেন
‘এত আসি আসি বলেন তো গেলেন কেন’— শেখ হাসিনাকে ইঙ্গিত করে এই মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।তিনি বলেছেন, ‘এই আসি, ওই আসি করছেন। যদি এই দেশ ও দেশের মাটিকে ভালোবাসতেন, তাহলে মাটি কামড়ে থাকতেন। অপরাধ করলে তার শাস্তি নিতেন। আর অপরাধ না করলে নিজেকে পরিষ্কার করতেন।’আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে সমাপনী বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।দেশবাসীর ঐক্যবদ্ধ প্রয়াসের সামনে টিকতে না পেরে ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করে জামায়াতে ইসলামীর ...
সংসদ•২ মাস আগে