Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংসদ

শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিরোধীদলীয় নেতা

এত আসি আসি বলেন তো গেলেন কেন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৯
শেয়ার করুন:
এত আসি আসি বলেন তো গেলেন কেন

বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা—ছবি ভিডিও থেকে নেওয়া

‘এত আসি আসি বলেন তো গেলেন কেন’— শেখ হাসিনাকে ইঙ্গিত করে এই মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, ‘এই আসি, ওই আসি করছেন। যদি এই দেশ ও দেশের মাটিকে ভালোবাসতেন, তাহলে মাটি কামড়ে থাকতেন। অপরাধ করলে তার শাস্তি নিতেন। আর অপরাধ না করলে নিজেকে পরিষ্কার করতেন।’

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে সমাপনী বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।

দেশবাসীর ঐক্যবদ্ধ প্রয়াসের সামনে টিকতে না পেরে ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করে জামায়াতে ইসলামীর শফিকুর রহমান বললেন, ‘কোনো সৎ মানুষ কখনো দেশ থেকে পালিয়ে যান না। যারা দোষী-অপরাধী-চোর-লুটেরা, তারাই দেশ থেকে পালায়। সৎ মানুষেরা দেশেই থাকে। এতে ফাঁসি-জেল হলে হবে।’

আরও পড়ুন

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই

০৮ সেপ্টেম্বর ২০২৬

তিনি বলেছেন, ‘তরুণরা রাস্তায় নেমেছিল মেধার স্বীকৃতির দাবিতে। শেষ পর্যন্ত অতীতের মতো মুগুর বাহিনী, হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী এবং রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে এই আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছিল।’

‘এই আন্দোলনের নেতাদের ডিবি অফিসে নিয়ে কি আচরণ করা হয়েছে, তার সাক্ষী সবাই। জাতিসংঘের হিসাব অনুযায়ী কমপক্ষে ১৪০০ মানুষ খুন হয়েছেন এই খুনি বাহিনীর হাতে। কমপক্ষে ২০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছে। অসংখ্য মানুষ আহত হয়েছে’, যোগ করেন তিনি।

ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় বিস্ময় প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেছেন, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ। তাদের অবদানকে আমরা অস্বীকার করি না। তবে তারা এরকম একজন খুনিকে কেবল আশ্রয়ই দেয়নি, তাকে রাজনৈতিক তৎপরতা চালানোরও সুযোগ দিচ্ছে। যদি সত্যিই আমরা সৎ প্রতিবেশী হতে চাই, উভয়েরই সদিচ্ছা পোষণ করতে হবে।’

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্প্রতি দিল্লিতে এক প্রেস কনফারেন্সের আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সেখানে অডিও বার্তা দিয়ে এ বছরের ডিসেম্বরে দেশে ফেরার কথা জানিয়েছিলেন মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জামায়াত আমিরজাতীয় সংসদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে