Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

‘ধন্যবাদ, আপনার প্রতিবাদ কাজে লেগেছে’ আখতারুজ্জামানকে জামায়াত আমির

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১৩:১০
শেয়ার করুন:
‘ধন্যবাদ, আপনার প্রতিবাদ কাজে লেগেছে’ আখতারুজ্জামানকে জামায়াত আমির

ছবি: আগামীর সময়

জামিনে মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। মুক্তি পেয়েই সাক্ষাৎ করলেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে। এ সময় তাকে ধন্যবাদ দিয়ে জামায়াত আমির বলেছেন, ধন্যবাদ মেজর আখতারুজ্জামান, আপনার প্রতিবাদ কাজে লেগেছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, দক্ষিণের সেক্রেটারি ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান এক মাস তিন দিনের মাথায় ফিরে এসেছেন। আলহামদুলিল্লাহ।’

বিমানবন্দরে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও যাত্রীদের ভোগান্তির প্রতিবাদ করায় মেজর আখতারুজ্জামানকে কারাবরণ করতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির আরও বললেন, বিমানবন্দরে লাগেজ পেতে তিন ঘণ্টা অপেক্ষা করতে হলে কারও মেজাজ ঠিক থাকার কথা নয়। মেজর আখতারুজ্জামান কারও গায়ে হাত দেননি, অথচ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

আখতারুজ্জামানকে ধন্যবাদ দিয়ে জামায়াত আমির বললেন, ‘আপনার প্রতিবাদ কাজে লেগেছে। এখন এর সুফল যুগ যুগ ধরে ভোগান্তির শিকার হওয়া প্রবাসীরা পাবেন। এখন বডি ক্যামেরাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।’

মেজর আখতারুজ্জামানের প্রতিবাদকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল উল্লেখ করে ডা. শফিকুর রহমান বললেন, ‘বাঘের কণ্ঠকে খাঁচায় রাখতে চেয়েছিল। কিন্তু এক মাসের বেশি পারেনি।’

জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে জামায়াত আমির বলেছেন, মেজর আখতারুজ্জামান যেভাবে লড়াই করে কারাবরণ করেছেন, একইভাবে জনগণের প্রতিটি অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাবে জামায়াত। জনগণ তাদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত এ লড়াই চলবে। কোনো রক্তচক্ষুকে তারা ভয় পান না।

বিরোধী দলের সমালোচনা না করে সরকারের নিজেদের ব্যর্থতা নিয়ে কাজ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। যারা সুসময়ে পাশে থাকে, দুঃসময়ে তাদের পাওয়া যায় না— এমন মন্তব্য করে তিনি বললেন, ‘বসন্তের কোকিল হয়ে যারা কুহু কুহু করছে, বসন্ত শেষ হলে তাদের পাবেন না। শীত কিংবা বর্ষা এলে আপনাদের রেখে তারা চলে যাবে।’

তিনি আরও বলেছেন, বিরোধী দলের চরিত্র হননের চেষ্টা না করে নিজেদের ব্যর্থতা নিয়ে কাজ করা উচিত। দেশে আবার স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না।

গত ২ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি নিয়ে বিশৃঙ্খলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হন মেজর (অব.) আখতারুজ্জামান। গত ১ নভেম্বর হাইকোর্ট তাকে জামিন দেন। পরে আপিল বিভাগের চেম্বার আদালতও জামিন বহাল রাখেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

জামায়াত আমিরমেজর (অব.) আখতারুজ্জামান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    সবার আগে দরকার...

    সবার আগে দরকার...

    শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয়

    শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয়

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

    রাত ৮টা থেকে ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বেশি

    রাত ৮টা থেকে ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বেশি

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা