Agamir Somoy E-Paper
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১৬:২৪
শেয়ার করুন:
শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

রাজধানীর মিরপুরে সংঘর্ষের সময় পুলিশের দিকে ঢিল ছুঁড়তে দেখা যায় বিক্ষোভকারীদের। ছবি: শামীম-উস-সালেহীন

গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংশোধনসহ নানা ক্ষেত্রে ভিন্ন মেরুতে অবস্থান করছে ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামী। এরমধ্যে বিরোধী দল লংমার্চ করে সরকারি দলকে নিয়ে নানা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। বলছে, গণভোটের রায় না মানলে সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।

এই বৈপরীত্যের মধ্যেও এক জায়গায় একই সুর দেখা গেছে সরকারি ও বিরোধী দলের নেতাদের বক্তব্যে। তারা বলছেন, সম্প্রতি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ইন্ধন।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েকদিন আগে রাস্তায় নামেন পোশাক শ্রমিকরা। শুরুতে বিক্ষোভ সড়ক অবরোধে সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে তা ভিন্ন মাত্রা পেয়েছে। শ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। পুড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি। এরমধ্যে তাদের বেতন বৃদ্ধির জন্য মজুরি বোর্ড গঠন করা হলেও থামেনি বিক্ষোভ।

আজ সোমবার রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া, গাজীপুরের বিভিন্ন এলাকা এবং নারায়ণগঞ্জে শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। কোথাও কোথাও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষে জড়িয়েছেন শ্রমিকরা। গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিকদের অবস্থানের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

মিরপুরে পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। ছবি: আগামীর সময়এ অবস্থায় ক্ষমতাসীন বিএনপি এবং বিরোধী দল জামায়াতে ইসলামী শ্রমিকদের অসহিষ্ণুতা ও মারমুখী হয়ে উঠার পেছনে আওয়ামী লীগের ষড়যন্ত্রের কথা বলছে। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আভাস মিলেছে সরকারের পক্ষ থেকে। বিরোধী দলও এমনটিই চাইছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, আন্দোলনের আড়ালে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের আলোচনা সভায় বিএনপির শীর্ষ এ নেতা বলেছেন, সম্প্রতি যানবাহনে আগুন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের সিংহভাগই পরাজিত স্বৈরাচারী শক্তির দোসর।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও দাবি করেছেন, শ্রমিক আন্দোলনের পেছনে রয়েছে নিষিদ্ধ রাজনৈতিক দলের ইন্ধন। এ বিষয়ে তার কাছে তথ্য থাকার কথাও বলেছেন তিনি।

আজ সচিবালয়ে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী বললেন, এখানে কিছু শিল্প মালিক জড়িত আছেন, কিছু শ্রমিক সংগঠনের বানারে যারা শ্রমিকদের কল্যাণ চায় কি না, তাদের কিছু লোকজন অস্থিরতা সৃষ্টি করেছে, সহিংসতা সৃ‍ৃষ্টি করেছে।

‘যেসব শিল্প মালিকদের রাজনৈতিক পরিচয় ছিল, যারা নিষিদ্ধ সংগঠনের হয়তো কোনো কোনো সময় কেউ এমপি বা কেউ মন্ত্রী বা প্রতিমন্ত্রী ছিল, সেসমস্ত শিল্প মালিকরা তারা এ সমস্ত অস্থিরতার পেছনে কাজ করছে বলে আমাদের কাছে তথ্য আছে এবং সেটার প্রমাণও আছে,’ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ধরনের অপচেষ্টা কঠোরভাবে দমনে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ঢিল ছুঁড়ছেন। ছবি: আগামীর সময়বিরোধী দল জামায়াত ইসলামীও মনে করছে, শ্রমিকদের বিক্ষোভের পেছনে রয়েছে ষড়যন্ত্র। এ ষড়যন্ত্র নস্যাতে দলটি সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে।

জামায়াতের আমির শফিকুর রহমান আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে লিখেছেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। তিনি বিশ্বাস করেন, কোনো শ্রমিকই এ ধরনের কাজে জড়িত হবেন না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে বলে মনে হয়। এ ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।

এদিকে মিরপুরে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় চারটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় অজ্ঞাতপরিচয় সাড়ে ১০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।  সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে।

এ বিষয়ে ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান বললেন, আটকদের মধ্যে বিভিন্ন জেলা থেকে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আছে।

পুলিশের এই কর্মকর্তার অভিযোগ, মিরপুরের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগনে আলিফ মোল্লা শতাধিক ব্যক্তিকে সংগঠিত করে শ্রমিক আন্দোলনে পাঠিয়েছিলেন। তারাই পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন ও ভাঙচুর চালিয়েছেন।

শ্রমিক আন্দোলনপোশাক শ্রমিকদের আন্দোলনজামায়াতে ইসলামী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যেই মজুরি বোর্ড গঠন

    পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যেই মজুরি বোর্ড গঠন