Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

সুনামগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৯:২৩
শেয়ার করুন:
দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

সাবেক সংসদ সদস্য রনজিত সরকার ভারতের মেঘালয় হয়ে বাংলাদেশের সীমান্তে ঢুকে দলীয় সভা করেছেন বলে দাবি করেছেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রনজিত সরকার ভারতের মেঘালয় হয়ে বাংলাদেশের সীমান্তে ঢুকে দলীয় সভা করেছেন বলে দাবি করেছেন। গতকাল রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই সভায় তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ আসনের (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। সোমবার বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সভায় দেওয়া বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেন রনজিত। ভিডিওতে তাকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়।

তবে সভাটি কোথায় হয়েছে, তা নিয়ে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলছেন, সুনামগঞ্জের সীমান্ত দিয়ে রনজিতের দেশে প্রবেশের সুযোগ নেই। তার ধারণা, ‘সিলেট সীমান্তের কোনো স্থানে লোকজন জড়ো করে সভাটি করা হয়েছে।’ অন্যদিকে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের বক্তব্য, ‘সভাটি সিলেট সীমান্তে হয়নি, হয়েছে সুনামগঞ্জের সীমান্ত এলাকার কোনো স্থানে।’ তবে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির জানিয়েছেন, তাদের অনুসন্ধানে ওই সীমান্তে এমন কোনো সভার তথ্য পাওয়া যায়নি।

রনজিত সরকারের ফেসবুকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সভাস্থলের ওপরে শামিয়ানা টানানো। পেছনে একটি ব্যানার ধরে দাঁড়িয়ে আছেন কার্যক্রম নিষিদ্ধ জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক। তার পাশে রয়েছেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়া।

ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা।’ অতিথি হিসেবে নাম ছিল অ্যাডভোকেট রনজিত সরকারের। আয়োজক হিসেবে উল্লেখ করা হয়েছে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নাম।

ভিডিও দেখে সভায় উপস্থিত একাধিক ব্যক্তির সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তারা কেউই সভার স্থান স্পষ্ট করে বলতে চাননি। তবে রবিবার সন্ধ্যায় সভায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তারা।

রনজিত সরকারের ফেসবুক মেসেঞ্জারে একাধিকবার ফোন করার পর তিনি কল ধরেন। সভার বিষয়ে জানতে চাইলে তিনি বললেন, ‘কোনো তথ্য জানাতে পারব না। সভা শেষে কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরেছি।’ কোথায় সভা করেছেন, তা জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সভায় ব্যানার ধরে থাকা জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুকও রবিবার সন্ধ্যায় সভা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে সভার স্থান ও সময় সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তিনিও কল কেটে দেন।

৫ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে রনজিত সরকারকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। বক্তব্যে তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর দলটির নেতাকর্মীদের ওপর নির্যাতন, গ্রেপ্তার ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অভিযোগ করেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণার কথা উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বললেন, ‘সুনামগঞ্জের সীমান্ত এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে রয়েছে। ওই সীমান্ত দিয়ে রনজিত সরকারের ঢোকার কোনো সুযোগ নেই। ভিডিওতে তার নির্বাচনী এলাকার যেসব লোককে দেখা গেছে, তাদের সিলেট সীমান্তের কোনো একটি জায়গায় জড়ো করে এ কাজ করা হয়েছে।’

তবে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের বক্তব্য ভিন্ন। তিনি বললেন, সভাটি সিলেটের সীমান্তে হয়নি। সুনামগঞ্জের সীমান্ত এলাকার কোনো একটি স্থানে হয়েছে। সভায় উপস্থিত ব্যক্তিরাও সুনামগঞ্জের বাসিন্দা।

অন্যদিকে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদিরের দাবি, সুনামগঞ্জ সীমান্ত এলাকায় বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে তারা জেনেছেন, এ ধরনের কোনো সভা ওই সীমান্তে হয়নি।

এমপি রনজিতসভাভারতসুনামগঞ্জআওয়ামী লীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স