Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৯:৫৯
শেয়ার করুন:
শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: ভিডিও থেকে

বাংলাদেশে ফেরার উদ্দেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবীরা তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে হাই কমিশনে চিঠি লিখেছেন। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে জানতে চাওয়া হলে তিনি প্রশ্নটি বাংলাদেশ হাই কমিশনকে করতে বলেন।

আজ মঙ্গলবার দিল্লিতে পাক্ষিক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন জয়সওয়াল। এক সাংবাদিকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘আপনার প্রশ্নটি বাংলাদেশ হাই কমিশনকে জিজ্ঞাসা করাই ভালো। এ বিষয়ে তারা তাদের অবস্থান আপনাদের জানাতে পারবে।’

শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের আবেদনের প্রসঙ্গে জয়সওয়াল আবারও বলেন, বিষয়টি আইনি পথেই মোকাবিলা করা হবে।

সংবাদ সম্মেলনে জয়সওয়ালকে প্রশ্ন করা হয়, পাসপোর্ট ছাড়া কাউকে ফেরত পাঠানো (প্রত্যর্পণ করা) সম্ভব কি না? জবাবে জয়সওয়াল বলেন, ‘আপনি একটি টেকনিক্যাল প্রশ্ন করছেন। এটি আইনি বিষয় এবং সেই অনুযায়ীই বিষয়টি দেখা হবে। স্বাভাবিকভাবেই মানুষের চলাচলের জন্য ভ্রমণ নথি প্রয়োজন হয়। আমার বোঝাপড়া অন্তত এটাই বলে। তবে এটি একটি টেকনিক্যাল প্রশ্ন।’

তিনি মন্তব্য করেন, ‘আমরা আগেও বলেছি যে এটি (প্রত্যর্পণ) আইনি প্রক্রিয়া। আইনিভাবেই নিষ্পত্তি করা হবে।’

২০২৪ সালের আগস্টে জুলাই গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা নয়াদিল্লিতে অবস্থান করছেন।

পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে বিচারকাজ পরিচালনা করা হয়। ২০২৪ সালের জুলাই-আগস্টের দমন-পীড়নসংক্রান্ত একটি মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২।

আরও পড়ুন

দণ্ডিত হওয়ায় শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

১০ নভেম্বর ২০২৬

ব্রিফিংয়ে ঢাকার উত্তরায় চীনা নাগরিক ভ্লগ এবং সেখানে ঢাকার কিছু এলাকাকে ভারত বলে প্রচার করার বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর প্রতি ভারতের নজর পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা এ বিষয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন দেখেছি। যেকোনো দেশের একটি বিকৃত চিত্র তুলে ধরার এ ধরনের প্রচেষ্টা দুর্ভাগ্যজনক। ঢাকাকে দিল্লি হিসেবে দেখানোর নেপথ্যে ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

ভারত-বাংলাদেশ গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হলে জয়সওয়াল জানান, এ বিষয়ে তার কাছে কোনো নতুন তথ্য নেই। উল্লেখ্য, ২০২৬ সালের ১২ ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

আগের ব্রিফিংগুলোতে জয়সওয়াল বলেছিলেন, অন্য আন্তঃসীমান্ত নদীগুলোর মতো গঙ্গার পানিবণ্টনের বিষয়টিও যৌথ নদী কমিশনের (জেআরসি) মাধ্যমেই আলোচনা ও সমাধান করা হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নভেম্বর বা ডিসেম্বরে ভারত সফর করবেন কি না—এমন প্রশ্নেও জয়সওয়াল জানান, এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য নেই।

রণধীর জয়সওয়ালশেখ হাসিনাপাসপোর্টগঙ্গা পানিবণ্টন চুক্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক