Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

দণ্ডিত হওয়ায় শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৪:৪৫
শেয়ার করুন:
দণ্ডিত হওয়ায় শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পলাতক দণ্ডিত শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যু করার আইনগত কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের সামনে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর। এ সময় ট্রাইব্যুনালের প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

কেন এমন সুযোগ নেই, এর ব্যাখ্যায় চিফ প্রসিকিউটর বলেছেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩ অনুযায়ী যদি কাউকে পাসপোর্ট ইস্যু করা হয়, এক্ষেত্রে আর্টিকেল সিক্স এবং আর্টিকেল সেভেন অত্যন্ত প্রাসঙ্গিক। আর্টিকেল সিক্সে বলা আছে, কোনো আসামি যদি দণ্ডিত হন এবং যখন তিনি পাসপোর্টটা চাইছেন, তার থেকে পাঁচ বছরের মধ্যে যদি তিনি দণ্ডিত হন এবং সেই দণ্ডের পরিমাণ যদি সর্বনিম্ন দুই বছর পর্যন্ত হয়, তাহলে পাসপোর্ট অথরিটি তার বরাবরে কোনো পাসপোর্ট ইস্যু করবে না।

একইভাবে আর্টিকেল সেভেনে বলেছে যে, মোরাল টার্পিচুডের কারণে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ করা যেতে পারে অথবা এটা রিবোক করা যেতে পারে।

সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে তিনি বলেছেন, আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ডিত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত। এই মানবতাবিরোধী অপরাধ হচ্ছে—এটাকে মোরাল টার্পিচুড বলা হয়, এবং এই যে নৈতিক স্খলনজনিত অপরাধ, যার খুব সংগত কারণেই বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছেন। আর পাসপোর্ট আইনের ছয়ের এ, বি, সি, ই—এই ধারাগুলোতে বলা আছে, যেহেতু তিনি দণ্ডিত, পাসপোর্ট অথরিটির আর কোনো এখতিয়ার নেই কোনো দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট ইস্যু করার।

শেখ হাসিনার বাংলাদেশে আসার বিষয়ে তিনি বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় আমরা বক্তব্য শুনি। অনেকেই বলে থাকেন, তার বাংলাদেশে আসার অধিকার আছে। দেখেন, একজন সাধারণ নাগরিকের বাংলাদেশ থেকে বাইরে যাওয়ার অধিকার আছে। বাংলাদেশের বাইরে কোনো রাষ্ট্র থেকে বাংলাদেশে প্রবেশের অধিকার আছে। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল ৩৬ ওই নাগরিককে সেই অধিকার দিয়েছে। কিন্তু আর্টিকেল ৩৬ কখনোই কোনো দণ্ডিত ব্যক্তি, পলাতক ব্যক্তির বেলায় প্রযোজ্য নয়। শেখ হাসিনা তার দণ্ডপ্রাপ্তির আগ থেকে পলাতক জীবনযাপন করছেন। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তার বিরুদ্ধে আনুষঙ্গিক অন্যান্য কার্যক্রম নেওয়া হয়েছে, পত্রিকার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশে এসে এই মামলাগুলো মোকাবিলা করার বিষয়টি এড়িয়ে গেছেন।’

চিফ প্রসিকিউটরের ভাষ্যমতে, ‘পাসপোর্ট আইনের ছয়ের ই-তে বলা আছে, কোনো আসামি তার বিরুদ্ধে প্রসিডিং এড়িয়ে চললে অথবা পলাতক থাকলে তার পক্ষে কোনো পাসপোর্ট ইস্যু করা যাবে না। তাহলে আর্টিকেল ৩৬-এর দোহাই দিয়ে যেটা বলেন যে, তার বাংলাদেশে আসার অধিকার আছে। এটি আমার মনে হয় একটা বিভ্রান্তিকর বক্তব্য। এটা বোধহয় সঠিক বক্তব্য নয়।’

আইন পরিষ্কার করেই বলে দিয়েছে যে, মিনিমাম টু ইয়ার্স সাজা হলেই তাকে আর পাসপোর্ট দেওয়া যাবে না। অতএব বাংলাদেশ সরকার তাকে পাসপোর্ট দেওয়ার আইনগত কোনো সুযোগ নেই-যোগ করেন তিনি।

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের প্রক্রিয়া নিয়ে চিফ প্রসিকিউটর বলেছেন, গতকাল থেকে একটা বিষয় চাওর হয়েছে যে, ম্যাট্রেস চেম্বার নামে একটা লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার, তাদের পক্ষ থেকে আমাদের ভারতীয় দূতাবাসে একটা চিঠি দেওয়া হয়েছে। শেখ হাসিনার পক্ষে তারা পাসপোর্টের জন্য আবেদন করেছে। এটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী সঠিক অর্থেই বলেছেন যে, এটা হাস্যকর এই কারণে যে, যিনি পাসপোর্ট চান তিনি আবেদন করেননি। যিনি পাসপোর্ট চান তার দলের পক্ষ থেকে এই আবেদন করেনি। আবেদন করেছে লন্ডনভিত্তিক একটি ‘ল’ চেম্বার। তাহলে লন্ডনভিত্তিক যে চেম্বার, তার ক্লায়েন্ট থাকেন ভারতে, আর আইনজীবী থাকেন লন্ডনে। ওই আইনজীবী চেম্বারের সঙ্গে শেখ হাসিনার লিগ্যাল কী  অ্যাগ্রিমেন্ট হয়েছে, সেই অ্যাগ্রিমেন্টের কপি কিন্তু তারা বলছে না। তাহলে একজন ক্লায়েন্টের পক্ষে যদি কোনো অ্যাগ্রিমেন্ট না থাকে, তাহলে ওই জাতীয় তথাকথিত ‘ল’ চেম্বার কেমন করে ক্লায়েন্ট দাবি করে তার পক্ষে কোনো পাসপোর্টের জন্য আবেদন করতে পারে।’

তিনি বলেছেন, ‘এটি আমার জানা নেই এবং আইনে এই জাতীয় কোনো প্রভিশন বা এই জাতীয় কোনো সুযোগ নেই। যিনি পাসপোর্টের জন্য আবেদন করবেন, তাকে স্বয়ং আবেদনটি করতে হয়। তো যেহেতু শেখ হাসিনা দণ্ডিত, তিনি কোনো আবেদন সরকারের কাছে করেননি।’

তার ভাষায়, ‘শেখ হাসিনা ভারতে—এটি আমরা অফিশিয়ালি এখন পর্যন্ত কোনো দলিলপত্র পাইনি। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, শেখ হাসিনার এপ্রোচের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে। শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে আমার মনে হয় যে সেটি ভারত সরকারের কাছেই লিখিতভাবে তাকে বলতে হবে।’

আদালতবিচাররাজনীতিআওয়ামী লীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স