অভিনেতা তমাল মাহবুব আটক

অভিনেতা তমাল মাহবুব। ছবি : সংগৃহীত
রাজধানীর আজিমপুর এলাকা থেকে ছোটপর্দার অভিনেতা তমাল মাহবুবকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তার ভাষ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তমাল মাহবুবকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে কয়েকটি বিষয়ে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে কী কারণে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ডিবির এই কর্মকর্তা।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয়।




