Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

পটুয়াখালী প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৭:০৬
শেয়ার করুন:
পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

ছবি: আগামীর সময়

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ দলটির ১৫ নেতা-কর্মীর বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঘরবাড়ি, আসবাবপত্র ও বিভিন্ন মালামালের ক্ষতি হয়েছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।

স্থানীয়রা জানালেন, বৃহস্পতিবার রাতে শহরের পুরানবাজার লোহালিয়া খেয়াঘাটসংলগ্ন এলাকায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য বেগম লুৎফুন্নেছার বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বাড়ির ফটক ভেঙে ভেতরে ঢুকে জানালার কাচ ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। বাসার সামনে রাখা একটি গাড়িও ভাঙচুর করা হয়।

লুৎফুন্নেছার স্বামী জেলা আওয়ামী লীগের সহসভাপতি, দৈনিক পটুয়াখালীর সম্পাদক ও পটুয়াখালী প্রেস ক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মৃধা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

একই রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আফজাল হোসেনের বাসায়ও হামলা ও ভাঙচুর করা হয়। রাত দুইটার দিকে শহরের পিডিএস মাঠসংলগ্ন এলাকায় তার বহুতল ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

এদিকে বুধবার রাত ১০টার দিকে শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেনের বাসভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। জানালা দিয়ে আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাসাটি তালাবদ্ধ ছিল।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বাসার দোতলার পশ্চিম পাশের বারান্দায় কাঠের কয়েকটি বড় টুকরায় আগুন দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সেখান থেকে আগুন ধীরে ধীরে ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার ভোররাতে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়ার সদর উপজেলার শিয়ালি গ্রামের বাড়িতেও আগুন দেওয়া হয়। এতে বাড়ির কাঠের মালামাল, আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। ওই বাড়িতেও কেউ ছিলেন না। পরে স্থানীয় লোকজনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ মো. সোহেল, জেলা যুবলীগের সাবেক সভাপতি আরিফুজ্জামান রনি, জেলা আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক মো. রিয়াজ মৃধা, জেলা শ্রমিক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খলিলুর রহমান, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান সিফাত, সহসভাপতি সৈয়দ বেল্লাল হোসেন পাভেল এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল মোল্লার বাসায়ও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ঘটনায় বিভিন্ন মালামাল ও আসবাবপত্রের ক্ষতি হয়েছে।

সদর থানার ওসি মনিরুজ্জামান বললেন, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছেন। তবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি।

পটুয়াখালীহামলাভাঙচুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক