Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

আসিফ সিদ্দিকী, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:০৬
শেয়ার করুন:
সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার ছয় মাসের ঠিকাদারি ঘিরে সৃষ্টি হয়েছে নাটকীয়তা। বিঅ্যান্ডএম-ওশানিয়া জয়েন্টভেঞ্চার নামের অনভিজ্ঞ প্রতিষ্ঠানকে কাজ দিতে বন্দর কর্তৃপক্ষ আশ্রয় নিয়েছিল নজিরবিহীন গোপনীয়তা ও তড়িঘড়ির। কিন্তু শেষ মুহূর্তে প্রায় ১০ কোটি টাকা কম দর দিয়ে সেই ছকে বড় বাগড়া দেয় জেটি পরিচালনাকারী এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। এখন বন্দরে জোর আলোচনা দুদিন পর কে পাচ্ছে সিসিটি পরিচালনার ঠিকাদারি।

এভারেস্ট পোর্ট সার্ভিসেসের মালিক ও সংসদ সদস্য (এমপি) শাহাদাত হোসেন সেলিম বললেন, ‘চারটি প্রতিষ্ঠান দর দিলেও প্রতিযোগিতায় থাকবে মূলত দুটি। বন্দরে বিশেষায়িত এ কাজের অভিজ্ঞতা, দক্ষতা এবং সর্বনিম্ন দর— সব মিলিয়েই আমি এগিয়ে আছি। ফলে মূল্যায়ন কমিটির রায় আমার পক্ষেই আসবে বলে মনে করি। আমার প্রস্তুতিও সেভাবে আছে।’

বিঅ্যান্ডএম-ওশানিয়া জয়েন্টভেঞ্চার কোম্পানির পরিচালক শাহ আলমের দাবি, নীতি মেনেই তারা আবেদন করেছেন। বললেন, ‘এ কাজ করার জন্য সরকার আমাদের গেজেট করেই ছাড় দিয়েছে। কর্তৃপক্ষ বুঝেই সিদ্ধান্ত নেবে।’

ওশানিয়া কোম্পানির নদী খননকাজে অভিজ্ঞতা রয়েছে বলে ভাষ্য তার। আর বন্দরের কনটেইনার এবং সাধারণ পণ্য ওঠানামার কাজের অভিজ্ঞতা আছে বিঅ্যান্ডএমের বলে দাবি তার। কিন্তু কোথায় কী সেই অভিজ্ঞতা তা বিঅ্যান্ডএম জানে।

পরে বিঅ্যান্ডএম কোম্পানির মালিকের ফোন নাম্বার চাইলে তা নেই বলে জানালেন শাহ আলম। এরপর আর কথা না বাড়িয়ে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, বিঅ্যান্ডএম-ওশানিয়া জয়েন্টভেঞ্চারকে সিসিটির ঠিকাদারি দিতেই ছক কষে ছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এজন্য উন্মুক্ত দরপত্র এড়িয়ে ডাকা হয় সীমিত দরপত্র বা এলটিএম। গত ১৭ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে দরপত্র জমার সময় দেওয়া হয় মাত্র ৪৮ ঘণ্টা। শুধু তা-ই নয়, অনভিজ্ঞ প্রতিষ্ঠানকে সুযোগ দিতে দরপত্র আহ্বানের এক দিন আগেই প্রাক-যোগ্যতার শর্ত শিথিল করা হয়। ১১ নভেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জেটি অপারেটর নিয়োগ বিধিমালা ২০২৬-এর কঠোর শর্ত শিথিলের অনুমোদন নেওয়া হয়। মূল বিজ্ঞপ্তিতেও দরপত্রদাতার যোগ্যতার ঘরে ‘প্রযোজ্য নয়’ লেখা হয়। এমনকি প্রি-বিড মিটিংয়ের সুযোগও রাখা হয়নি। নির্দিষ্ট প্রতিষ্ঠানের বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানকে দরপত্রের শিডিউল বিক্রি করা হয়নি। দরপত্র বিজ্ঞপ্তিও গোপন রাখা হয়।

দীর্ঘদিন সিসিটি পরিচালনা করা সাইফ পাওয়ারটেক লিমিটেডকেও কৌশলে দরপত্রের বাইরে রাখা হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন প্রকাশ্যে বিষয়টি নিয়ে মন্তব্য এড়িয়ে গেলেও দালিলিক প্রমাণ বলছে ভিন্ন কথা। নথিপত্রে দেখা যায়, শিডিউল কেনার শেষ দিন ১৮ নভেম্বর সাইফ পাওয়ারটেক পরিচালকের (ট্রাফিক) দপ্তরে লিখিত আবেদন করে। কিন্তু দাপ্তরিক প্রক্রিয়া ও পত্র বিলি শাখার বিলম্বে ব্যাংকের লেনদেনের সময়সীমা পার হয়ে যায়। ফলে নির্ধারিত সময়ে তারা শিডিউল কিনতে পারেনি। ওইদিনই বন্দর চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে এই অভিযোগ তুলে ধরে সময়সীমা ১০ দিন বাড়ানোর অনুরোধ জানালে বন্দর কর্তৃপক্ষ সেই আবেদনে সাড়া দেয়নি।

গোপনীয়তার মধ্যেও শেষ মুহূর্তে বিষয়টি জেনে যায় বন্দরের নিয়মিত বার্থ অপারেটর এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পারিবারিক মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি ১৮ নভেম্বর খবর পায়। অথচ এক দিন আগেই দরপত্র প্রকাশিত হয়। চাপ প্রয়োগ করে দ্রুত দরপত্রের শিডিউল সংগ্রহ করে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ১৯ নভেম্বর দুপুর ১২টার আগেই ৫০ লাখ টাকার নিরাপত্তা জামানতসহ দরপত্র জমা দেয় এভারেস্ট। তারা ছয় মাসের জন্য ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা দর প্রস্তাব করে। বিপরীতে নির্ধারিত প্রতিষ্ঠান বিঅ্যান্ডএম-ওশানিয়া জেভি দর দেয় ৪০ কোটি ৪০ লাখ ১৩ হাজার টাকা। এভারেস্টের ১০ কোটি ২৪ লাখ ৮৩ হাজার টাকা কম দরের কারণে সব হিসাব ওলটপালট হয়ে যায়।

দরপত্রে অংশ নেওয়া চার প্রতিষ্ঠানের দুটিই ‘ডামি’— মিলেছে এমন প্রমাণ। তালিকার দুই নম্বরে থাকা ‘দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ ৪৪ কোটি ১৮ লাখ ৫৬ হাজার টাকা দর দেয়। তিন নম্বরে থাকা ‘শামীম এন্টারপ্রাইজ (প্রা.) লিমিটেড’ দর দেয় ৪২ কোটি ৭১ লাখ ৮৪ হাজার ৪০০ টাকা। কিন্তু এই দুটি প্রতিষ্ঠানের কেউই বাধ্যতামূলক ৫০ লাখ টাকার নিরাপত্তা জামানত (টেন্ডার সিকিউরিটি) জমা দেয়নি। কনটেইনার হ্যান্ডলিংয়ে তাদের কোনো পূর্ব অভিজ্ঞতাও নেই। মূলত বিঅ্যান্ডএম-ওশানিয়া জেভির দরকে যৌক্তিক দেখাতে এবং প্রতিযোগিতার আবহ তৈরি করতেই জামানত ছাড়া এই দুটি প্রতিষ্ঠানকে দিয়ে দরপত্র জমা নেওয়া হয়েছে। সরকারি ক্রয়বিধি অনুযায়ী, সীমিত দরপত্র পদ্ধতিতেও ন্যূনতম প্রতিযোগিতা বা কোরাম দেখাতে একাধিক দরদাতার অংশগ্রহণ জরুরি। একক কোনো প্রতিষ্ঠান দরপত্র জমা দিলে বা অংশগ্রহণকারীর সংখ্যা অপ্রতুল হলে সেই দরপত্র গ্রহণযোগ্যতা হারায়। এমনকি দরপত্র বাতিল হওয়ার ঝুঁকি থাকে। এ কারণেই বন্দর সংশ্লিষ্টদের ধারণা, দরপত্রটি বৈধ ও প্রতিযোগিতামূলক দেখাতেই শুধু কাগজ-কলমে আরও দুটি প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছিল। জামানত না দেওয়ায় মূল্যায়নে ওই দুটি প্রতিষ্ঠান এমনিতেই ‘নন-রেসপনসিভ’ বা বাতিল হয়ে যাবে।

এই পুরো প্রক্রিয়ায় পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (বার্থ, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগ) বিধিমালা ২০২৬-এর মূল চেতনা লঙ্ঘিত হয়েছে। গত ৫ নভেম্বর প্রকাশিত নতুন বিধিমালায় প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে অভিজ্ঞ অপারেটর নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু গেজেট প্রকাশের মাত্র ১২ দিনের মাথায় বিশেষ অনুমোদনের নামে প্রাক-যোগ্যতার শর্ত শিথিল করা হয়। পাশাপাশি পিপিআর অনুযায়ী দরপত্র প্রস্তুতির জন্য যৌক্তিক সময় দেওয়ার বিধান থাকলেও মাত্র ৪৮ ঘণ্টার নোটিস দেওয়া হয়েছে।

দরপত্র মূল্যায়নের জন্য বন্দর সদস্যের (প্রকৌশল) নেতৃত্বে সাত সদস্যের কমিটি কাজ শুরু করেছে গতকাল শনিবার থেকে। আগামীকাল ২৩ নভেম্বরের মধ্যে ছয় মাসের জন্য নতুন অপারেটর নিয়োগ চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে।

সাইফ পাওয়ারটেকের ছয় বছরের চুক্তির মেয়াদ ২ নভেম্বর শেষ হওয়ার পর তাদের তিন সপ্তাহের সময় দেওয়া হয়েছিল। সেই মেয়াদও ২৩ নভেম্বর শেষ হচ্ছে। সময় না বাড়ালে ২৪ নভেম্বর নতুন অপারেটরকে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। সিসিটি ঠিকাদারি নিয়োগ কাজে নিয়োজিত বন্দর পরিচালক (পরিবহন) গোলাম মোহাম্মদ সারোয়ারুল ইসলামের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে কল করে কোনো সাড়া মেলেনি।

এখন প্রশ্ন উঠেছে, ১০ কোটি টাকা কম দর দেওয়া এভারেস্ট পোর্ট কি শেষ পর্যন্ত কাজ পাবে, নাকি কারিগরি মূল্যায়নের মারপ্যাঁচে নির্দিষ্ট বিঅ্যান্ডএম-ওশানিয়া জেভি সফল হবে। আবার বিঅ্যান্ডএম-ওশানিয়া জেভিকে কাজ দেওয়া কঠিন হয়ে পড়ায় পুরো দরপত্র প্রক্রিয়া বাতিল করে নিজেদের স্বচ্ছ দেখানোর একটি কৌশল নিয়েও আগাচ্ছে বন্দর কর্তৃপক্ষ।

 

চট্টগ্রামবন্দরচিটাগাং কনটেইনার টার্মিনালসিসিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ