Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

ঢাকা কলেজ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৯:৩৩
শেয়ার করুন:
ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ছাত্রলীগ কর্মী শিখন (বাঁয়ে), ককটেল সরবরাহে অভিযুক্ত ছাত্রদল নেতা তুহিন (ডানে)

ঢাকা কলেজের ছাত্রাবাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ৬ শিক্ষার্থীর মধ্যে একজনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য তাসাররুফ তুহিনের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। আজ শনিবার এমন দাবি করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিব হাওলাদার শিহাব।

এর আগে গতকাল রাতে ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ ছাত্রাবাসের মধ্যবর্তী স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৬ শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। আটকরা হলেন— আপেল মাহমুদ (২০), সাদ মিরাজ খান (২০), আরাফাত মুরসালিন পিয়াস (২০), মো. মিনার (২০), রায়হান আহমেদ নাহি (১৮) ও শিখন হোসেন (১৭)। তাদের মধ্যে শিখন ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। অন্যরা বিভিন্ন শিক্ষাবর্ষে অধ্যয়নরত।

ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিব হাওলাদার শিহাব দাবি করেন, আটক শিখনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রদল নেতা তাসাররুফ তুহিনের যোগাযোগ ছিল। তিনি বলেন, ‘তুহিন আটক শিক্ষার্থী শিখনকে ককটেল সরবরাহ করেছেন এবং তাদের মধ্যে ফোনে একাধিকবার যোগাযোগ হয়েছে। আটকের ২০ মিনিট আগেও তুহিন ফোন করেছিলেন শিখনকে।’


আরও পড়ুন

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

২১ নভেম্বর ২০২৬

তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের ছেলেদের ককটেল সরবরাহ করেছেন ছাত্রদল নেতা তুহিন। ওই ককটেল ঢাকা কলেজের হলে বিস্ফোরণ ঘটিয়েছেন তারা।’

শিহাবের ভাষ্য, তুহিনের সঙ্গে ওই শিক্ষার্থীর কিছু ভিডিও ও ছবি রয়েছে। আমরা শিখনকে জিজ্ঞেস করেছিলাম, ছাত্রদলের তুহিনকে জড়িয়ে অভিযোগ করার পেছনে তার কী প্রমাণ আছে। সে আমাদের ফোনে কল আসার তথ্য ও ছবিগুলো দেখিয়েছে। ধারাবাহিকভাবে ফোন দেওয়ার তথ্য পাওয়া গেছে। ওই শিক্ষার্থী ককটেল বিস্ফোরণের কথা স্বীকার করেছে।’

অভিযোগের বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রদল নেতা তাসাররুফ তুহিনের মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এ ঘটনায় ঢাকা কলেজের উপাধ্যক্ষ আনোয়ার মাহমুদ বলেন, আটক শিক্ষার্থীদের থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তদন্ত করে ঘটনার মূল রহস্য ও জড়িতদের পরিচয় উদ্‌ঘাটন করবে।

তিনি আরও বলেন, আটক শিক্ষার্থীদের মধ্যে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৬ সালে ইন্টারমিডিয়েট পাস করা কয়েকজন রয়েছেন। তাদের মধ্যে শিখন নামের এক শিক্ষার্থী রয়েছেন, যাকে আগেই বিজয়-২৪ হল থেকে বহিষ্কার করা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

নিউ মার্কেট থানার ওসি আইয়ুব আলী বলেন, ‘গত রাতে ঢাকা কলেজে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় হলের শিক্ষার্থীরা কয়েকজন সন্দেহভাজন শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত দল কাজ করছে।’

ঢাকা কলেজককটেলছাত্রদলছাত্রলীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি