বৃষ্টির শুরুর এক ঘণ্টাতেই হাঁটুসমান পানি জমেছে রাজধানীর ব্যস্ততম নিউ মার্কেট এলাকায়। এতে বিপাকে পড়েছেন ক্রেতা, ব্যবসায়ী, পথচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হওয়ায় রিকশাসহ ছোট যানবাহনের ভাড়াও হয়েছে দ্বিগুণ। এতেও যানবাহন পাচ্ছেন না ঘরমুখো মানুষজন।আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুরু হওয়া বৃষ্টির পানি জমেছে নিউ মার্কেট ও আশপাশের বিভিন্ন সড়কে। সরেজমিনে দেখা যায়, চন্দ্রিমা সুপার মার্কেট, নূরজাহান মার্কেট, ঢাকা কলেজের মূল ফটক, নায়েমের গলি থেকে টিচার্স ট্রেনিং কলেজ এবং...