Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

নিউ মার্কেটে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০০:১০
নিউ মার্কেটে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ ছাত্রদল ও যুবদলের মধ্যে দফায় দফায় ঘটেছে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

ফুটপাতে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ ছাত্রদল ও যুবদলের মধ্যে দফায় দফায় ঘটেছে সংঘর্ষ। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১৪ জন।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে প্রথমে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা প্রিয়াঙ্গন মার্কেটসংলগ্ন বসুন্ধরা গলি এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও দোকানপাট ভাঙচুরের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

আহত ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতের দোকানগুলো থেকে টাকা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত। একপর্যায়ে নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব এ কে এম চঞ্চল, ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইফতেখার, সদস্যসচিব শাহাদাতসহ সোহেল, সুমন ও আজিমের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ছুরি নিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর ওপর হামলা চালায় বলে ওঠে অভিযোগ।

হামলার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে জড়ো হন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাত হোসেনের অনুসারী নেতাকর্মীরা। পরে দুই পক্ষের মধ্যে শুরু হয় ফের সংঘর্ষ। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া হলে আশপাশের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ভাঙচুর করা হয় কয়েকটি দোকানপাটও।

আরও পড়ুন

চাঁদা নিয়ে দ্বন্দ্ব, শিক্ষার্থীদের ওপর যুবদলের হামলা

১১ আগস্ট ২০২৬

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম দফার সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও বিভিন্ন গলি ও আশপাশের এলাকায় অবস্থান নেন দুই পক্ষের লোকজন। পরে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।  এতে নিউমার্কেটের ব্যস্ত এলাকায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়।

সংঘর্ষে আহতদের প্রথমে ধানমন্ডির পপুলার হাসপাতালে নেওয়া হয়। পরে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১০টার দিকে তাদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ঢাকা কলেজ ছাত্রদলের আহত নেতাকর্মীরা হলেন যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার (২৬), মো. সুমন সিকদার (২৮), আহ্বায়ক সদস্য সাগর খান (৩২), সায়মন ইসলাম (২৭), সদস্য মুশফিকুর রহিম (২৬), জিহাদুল ইসলাম (২৯), শাকিব হাসান (২৭) ও ইমরান হোসেন (২৫)। যুবদলের আহতদের মধ্যে রয়েছেন জাকির (৫০), জাকির (৩৮), সুমন (২৮), শাহ আলম (২৮), ইদ্রিস (৪৫) ও রাকিব (৩২)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সংঘর্ষের ঘটনায় আহত হয়ে রাত ১১টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ১৪ জন। তবে আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ঘটনার পর নিউমার্কেট ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে তৎপর। তবে সংঘর্ষের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের বিরুদ্ধে মামলা বা আটকের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ফুটপাতে চাঁদাবাজিআধিপত্য বিস্তারযুবদলঢাকা কলেজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    চরফ্যাশনে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ

    চরফ্যাশনে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ