ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আজ রবিবার সংঘর্ষ বাঁধে। ছবি: আগামীর সময়
রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছে।
আজ রবিবার দুপুর ১২টার দিকে সেন্ট্রাল রোডে আইডিয়াল কলেজের সামনে এ সংঘর্ষ বাঁধে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
কাছাকাছি দুটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে লাঠিসোঁটা নিয়ে বেশ কিছুক্ষণ ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
এরপর পুলিশ গিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের পিছু হটিয়ে দেয়। পুলিশ সড়কে অবস্থান নিয়েছে। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা রয়েছে তাদের কলেজ ক্যাম্পাসের ভেতরে।
কী কারণে সংঘর্ষের সূত্রপাত, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
শিক্ষার্থীদের কেউ কেউ বলছেন, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করায় এ সংঘর্ষের সূত্রপাত।
এই দুটি কলেজের শিক্ষার্থীরা এর আগেও বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়েছিল।



