Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

অসহায় মানুষের পাশে সরোয়ার

আমজাদ হোসেন হৃদয়
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫
অসহায় মানুষের পাশে সরোয়ার

দরিদ্র শিশুদের খাবার দেন সরোয়ার

পেশাগত দায়িত্ব আনসার সদস্য হিসেবে। তবে দায়িত্বের গণ্ডি পেরিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যেন জীবনেরই আরেকটি অংশ হয়ে উঠেছে আনসার সদস্য সরোয়ার উদ্দিন আনসারীর (২৭)। তার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মহানগর এলাকায়। এক দশকের বেশি সময় ধরে নীরবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি।

কখনো রক্তের প্রয়োজনে রোগীর পাশে, কখনো হাসপাতালের অপরিচিত পরিবেশে দিশাহারা স্বজনের সহযোগিতায়, আবার কখনো এতিম শিশু কিংবা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দেখা যায় তাকে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সরোয়ার। এর পাশাপাশি অবসর সময়ে নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় শিশুদের খাবার বিতরণ, প্রাথমিক শিক্ষা ও চিকিৎসায় সহযোগিতা, এতিম শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা, এতিম মেয়েদের যৌতুকমুক্ত বিয়েতে সহযোগিতা, বৃক্ষরোপণসহ নানা কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত তিনি।

দেশের বিভিন্ন এলাকা থেকে কেউ জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজনের কথা জানালে তা জোগাড় করে দিতে সাধ্যমতো চেষ্টা করেন সরোয়ার। তার দাবি, এ পর্যন্ত এক হাজারের বেশি রোগীর জন্য রক্তের ব্যবস্থা করতে সহযোগিতা করেছেন তিনি। নিজেও রক্ত দিয়েছেন ১১ বার।

২০২১ সাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকেন্দ্রিক বিভিন্ন মানবিক সহযোগিতায় যুক্ত রয়েছেন সরোয়ার। রোগী ও স্বজনদের ভর্তি-সংক্রান্ত তথ্য, প্রয়োজনীয় নির্দেশনাসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেন তিনি।

সরোয়ার মনে করেন, বিপদে পড়া একজন মানুষকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করাও মানবসেবা। তাই হাসপাতালের করিডরে অসহায় কোনো রোগী বা স্বজনের সঙ্গে দেখা হলে সহযোগিতা করেন।

বিভিন্ন সময়ে এতিমখানা ও পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করেন সরোয়ার। ঈদ ও রমজান উপলক্ষে নেন বিশেষ উদ্যোগ। অসহায় মানুষের হাতে তুলে দেন ঈদবস্ত্রসহ খাদ্যসামগ্রী। দুর্যোগকালেও নিজেকে যুক্ত রাখেন ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে। বন্যা, ঝড় কিংবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান তিনি।

এসব কর্মকাণ্ড পরিচালনায় নিজের অর্থও ব্যয় করেন সরোয়ার উদ্দিন আনসারী। এ ছাড়া শুভাকাঙ্ক্ষী, সহকর্মীরাও বিভিন্ন সময়ে আর্থিক ও অন্যান্য সহায়তা দেন। তাদের সহযোগিতা নিয়েই সরোয়ার দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন বিভিন্ন মানবিক কার্যক্রম। শুধু নিজে কাজ করার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চান না সরোয়ার। শিক্ষার্থী ও তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেও কাজ করছেন। যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর সঙ্গে সমন্বয় করে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনায়ও ভূমিকা রাখছেন তিনি।

সরোয়ার উদ্দিন আনসারীর ভাষায়, সামাজিক কাজ মানে শুধু অর্থ দিয়েই কাউকে সহযোগিতা করা নয়। একজন বিপদগ্রস্ত মানুষের কথা মন দিয়ে শোনা, তাকে সঠিক তথ্য দেওয়া, জরুরি সময়ে রক্তের ব্যবস্থা করে দেওয়া কিংবা অসহায় মানুষের পাশে কিছু সময় দাঁড়িয়েও মানবিকতার পরিচয় দেওয়া যায়।

দীর্ঘ ১০ বছরের বেশি সময়ের এই পথচলায় নানা প্রতিকূলতার মুখে পড়লেও এ কাজ থেকে পিছপা হননি তিনি। মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যাশা তার।

অসহায় মানুষসরোয়ার উদ্দিন আনসারীঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ