Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ঢাকা কলেজের শিক্ষার্থী মারধর, ঝিগাতলায় উত্তেজনা

ঢাকা কলেজ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫১
ঢাকা কলেজের শিক্ষার্থী মারধর, ঝিগাতলায় উত্তেজনা

সংগৃহীত ছবি

তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর ঝিগাতলায় স্থানীয় বাসিন্দা ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সংঘর্ষের আশঙ্কায় এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে রাত ৮টার দিকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ‘ঢাকা রেসিডেন্সি’ ছাত্রাবাস ভাঙচুরের অভিযোগ করেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, ঝিগাতলায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। ভাঙচুর ঠেকাতে ঝিগাতলার গাবতলী মসজিদসংলগ্ন ‘ঢাকা রেসিডেন্সি’ ছাত্রাবাস ঘিরে রেখেছে পুলিশ। সেখানে ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে।

হাজারীবাগ থানার ওসি মোশারফ হোসেন জানান, চার থেকে পাঁচজনের একটি দল ছিল। ওই দলের একজনের সাইকেল চুরি হয়ে যায়। সাইকেল চুরির ঘটনায় তারা কয়েকজনকে সন্দেহ করে তাদের ধরে উগ্র আচরণ শুরু করেন। বিষয়টি জানতে পেরে পুলিশ সদস্যরা তাদের আটক করে থানায় নিয়ে যান।

আটক ব্যক্তিরা ঢাকা কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। পরে কলেজ প্রশাসনের মধ্যস্থতায় তাদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন

মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮

০২ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীদের মারধর ও পরবর্তী উত্তেজনার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজ ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়ক বলেন, ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী রেসিডেন্সি ছাত্রাবাসের কয়েকটি কক্ষে থাকতেন। তাদের একজনের সাইকেল চুরি হয়ে যায়।

তিনি আরও বলেন, ‘আমাদের ছোট ভাইয়েরা তাদের কাছে কিছু টাকা পেত। যেহেতু আজকে (গতকাল) ২ তারিখ, তাই তারা ছাত্রাবাস ছেড়ে চলে যাচ্ছিল। ছোট ভাইয়েরা পাওনা টাকা চাইলে তারা তা না দিয়ে নানা রকম টালবাহানা শুরু করে এবং মুঠোফোনের আর্থিক সেবার মাধ্যমে বা পরে পরিশোধ করবে বলে জানায়। একপর্যায়ে ছোট ভাইয়েরা বিষয়টি নিয়ে ভিডিও করা শুরু করলে বিতর্ক তৈরি হয় এবং তাদের মারধর করা হয়।’

ছাত্রদলের ওই নেতা বলেন, ‘ঘটনাটি নিয়ে পরে হলে খবর দেওয়া হয়। সেখান থেকে প্রায় ৫০ থেকে ৬০ জন এসে ছাত্রাবাসে ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনার দ্বিতীয় দফার সংঘাতের মধ্যে আমাদের চার-পাঁচজন আহত হয়। তাদের মধ্যে ২০২৪ ব্যাচের রিজভী ও আসিফও রয়েছে।’

রাজধানীঢাকা কলেজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে