সরকারের প্রথম ছয় মাস অর্থাৎ ১৮০ দিনের বিভিন্ন অর্জন দেশবাসীর কাছে তুলে ধরতে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে দুই দিনে ১০ সাংগঠনিক বিভাগে সেমিনার বা মতবিনিময় সভা করবে বিএনপির এই সহযোগী সংগঠনটি। আগামী ৩ নভেম্বর ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও রাজশাহী এবং ৫ নভেম্বর রংপুর, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় শহরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ সরকারের দায়িত্বশীল বিভিন্ন নেতা...