Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আমির হামজার ওয়াজে রাজনৈতিক বক্তব্য নিষিদ্ধের দাবি ছাত্রদলের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ২১:৩৬
আমির হামজার ওয়াজে রাজনৈতিক বক্তব্য নিষিদ্ধের দাবি ছাত্রদলের

ছবি: আগামীর সময়

ইসলামী বক্তা ও সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আজ শনিবার বিকেলে পাবনার ঈশ্বরদী থানা পুলিশের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

স্মারকলিপি সূত্রে জানা গেছে, আগামী ২১ অক্টোবর ঈশ্বরদীর কদিমপাড়া দারুল কুরআন মাদ্রাসায় আয়োজিত ওয়াজ মাহফিলে আমির হামজাকে প্রধান বক্তা করা হয়েছে। মাহফিলে ধর্মীয় পরিবেশ ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য নিষিদ্ধের দাবি জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মোহনের নেতৃত্বে নেতাকর্মীরা ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা জামাল উদ্দিনের কাছে স্মারকলিপি জমা দেন।

আরও পড়ুন

ফুলবাড়িয়ায় শিক্ষক দম্পতির মারামারি, এবার বদলি প্রধান শিক্ষক

১৭ অক্টোবর ২০২৬

ছাত্রদল নেতাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে আমির হামজা বিভিন্ন ওয়াজ মাহফিলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজনৈতিক বক্তব্য দিয়ে আসছেন। তাদের দাবি, এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বক্তব্য রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হতে পারে।

নেতারা বলেন, ধর্মীয় সভার নামে উসকানিমূলক ও রাজনৈতিক নেতাদের অসম্মান করে—এমন বক্তব্য কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। স্মারকলিপির বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমির হামজাছাত্রদলরাজনৈতিক বক্তব্যওয়াজঈশ্বরদী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’