ইসলামী বক্তা ও সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আজ শনিবার বিকেলে পাবনার ঈশ্বরদী থানা পুলিশের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।স্মারকলিপি সূত্রে জানা গেছে, আগামী ২১ অক্টোবর ঈশ্বরদীর কদিমপাড়া দারুল কুরআন মাদ্রাসায় আয়োজিত ওয়াজ মাহফিলে আমির হামজাকে প্রধান বক্তা করা হয়েছে। মাহফিলে ধর্মীয় পরিবেশ ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য নিষিদ...