Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৩
টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

কাঠ দিয়ে তৈরি টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: আগামীর সময়

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন নারী ও একজন শিশু। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন দগ্ধ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। আগুনে রিসোর্টটির ৩ তলা কাঠের স্থাপনা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভ সংলগ্ন পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার রিসোর্টটিতে আগুন লাগে। বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণে আনে ফায়ার সার্ভিস।

ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।

নিহতরা হলেন, ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ।

দগ্ধরা হলেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সবুক্তগীন মাহমুদ সোহেল বলেছেন, ‘আহতদের মধ্যে পাঁচজন দগ্ধ। তাদের প্রায় ৫ শতাংশ পুড়ে গেছে। অন্যজন পড়ে গিয়ে আহত। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দগ্ধ পাঁচজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আরও পড়ুন

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

১৭ অক্টোবর ২০২৬

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো ও উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানিয়েছেন, রিসোর্টটির তিনটি তলাই কাঠের তৈরি ছিল। আগুনে পুরো স্থাপনাটি পুড়ে গেছে।

কক্সবাজার শহরের কলাতলী থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে রিসোর্টটির অবস্থান। স্থানীয়রা জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য।

আগুনকক্সবাজারনিহতরিসোর্টপর্যটক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    ছাত্রদল নেতাকে জিম্মি করে তুলে নিয়ে মারধরের অভিযোগ

    ছাত্রদল নেতাকে জিম্মি করে তুলে নিয়ে মারধরের অভিযোগ

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা