রাঙামাটিতে পিকআপ ভ্যান উল্টে চারজন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুইজন। আজ রবিবার সকাল ৬টার দিকে সদর উপজেলার মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, মেঘরানী চাকমা, শান্তনা চাকমা, শোভা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা। স্থানীয়রা জানান, রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল একটি পিকআপ। মানিকছড়ি এলাকায় পৌঁছালে উল্টে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। আহতদের মধ্যে পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা রাঙামাটি জেনারেল হাসপাতালে...