ধোবাউড়া
চলন্ত অটোরিকশা থেকে পড়ে প্রাণ গেল নারীর
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
ময়মনসিংহের ধোবাউড়ায় চলন্ত অটোরিকশা থেকে পড়ে মোছা. রৌশনা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার রাণীগাঁও পাকা সড়কে এ ঘটনা ঘটে।
এসব তথ্য জানিয়েছেন ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম।
নিহতের স্বামী অব্দুল আওয়াল জানান, তারা অটোতে করে ধোবাউড়ার দিকে যাচ্ছিলেন। রাণীগাঁও পাকা সড়কে পৌঁছালে রৌশনা হঠাৎ অটোরিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ধোবাউড়া হাসপাতালে নিয়ে যান তার স্বজন ও স্বানীয়রা।
ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নুসরাত জাহান জানিয়েছেন, ওই নারীকে হাসপাতালে নিয়ে আসার পর মৃত ঘোষণা করা হয়।




