Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ প্রস্তুতি

  • থাকবে অঙ্গসংগঠনের পৃথক কর্মসূচি
  • মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২২:৩৮
শেয়ার করুন:
ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ প্রস্তুতি

গ্রাফিকস: আগামীর সময়

ডিসেম্বর ঘিরে বিশেষ প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিজয়ের এই মাসে ধারাবাহিক কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় থাকার পরিকল্পনা করেছে দলটি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত রাখার পাশাপাশি সাংগঠনিক শক্তি বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। এ লক্ষ্যে পৃথক কর্মসূচি নিয়ে মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে।

আজ রবিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দল এবং তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ডিসেম্বরের কর্মসূচি, সাংগঠনিক তৎপরতা এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকি শেষে একাধিক নেতা জানান, দল ও অঙ্গসংগঠনগুলোকে নিজেদের উদ্যোগে কর্মসূচি সাজিয়ে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক আয়োজনের মতো কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। বিএনপি এবং তিন অঙ্গসংগঠন আলাদাভাবে নিজেদের কর্মসূচি ঘোষণা করবে। একইভাবে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও।

বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম।

এ ছাড়াও অংশ নেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরা।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের তৎপরতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। ভারতে অবস্থানরত শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণার পর এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে ডিসেম্বরের পুরো মাস রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রেখে নিজেদের সাংগঠনিক অবস্থান দৃশ্যমান রাখতে চায় বিএনপি।

‘যারা অশান্তি সৃষ্টি করবে, তারা কোনো রেহাই পাবে না’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আগামীর সময়কে এ প্রসঙ্গে বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি পাশের দেশ থেকে তাদের এ দেশীয় এজেন্টদের দিয়ে পরিকল্পিতভাবে দেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এ অবস্থায় মানুষের জানমালের নিরাপত্তা বিধানে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে সরকার। ব্যাপকভাবে পুলিশি অভিযান চলছে।

‘পাড়া-মহল্লায় কিশোর গ্যাং থেকে শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড যারা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাচ্ছে সরকার। সমাজে যারা অশান্তি সৃষ্টি করবে, তারা কোনো রেহাই পাবে না; তাদের আইনের হাতে আসতেই হবে’

‘দল হিসেবে আমরা পতিত ফ্যাসিস্ট শক্তির সন্ত্রাসী কার্যকলাপের তথ্য দেশবাসীর সামনে তুলে ধরছি। তাদের অন্যায় তৎপরতার বিরুদ্ধে সবাই সতর্ক আছি, যাতে কেউ কোনো নাশকতার পরিকল্পনা করতে না পারে’-যোগ করেন রিজভী।

বিএনপিআওয়ামী লীগছাত্রদলযুবদলস্বেচ্ছাসেবক দল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা