Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মির্জাপুর

ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৭:৫৮
শেয়ার করুন:
ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

ছবি: আগামীর সময়

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদী খনন করে উত্তোলন করা সরকারি বালু দরপত্র ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহযোগিতায় ১০টি স্থানে মজুদ রাখা প্রায় ১ কোটি ৪০ লাখ ২৩ হাজার ৬৯১ ঘনফুট বালু বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে উপজেলা জুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে ইউএনওর দাবি, নিয়ম মেনেই স্থানীয়দের বালু বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০২২ সালে মির্জাপুর উপজেলার বংশাই নদী খননের কাজ পায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। খনন শেষে নদী থেকে উত্তোলিত বালু উপজেলার তরফপুর, লতিফপুর, ভাদগ্রাম ও গোড়াইল এলাকায় বিভিন্ন ব্যক্তির জমি ভাড়া নিয়ে এবং খাসজমিতে মজুদ করা হয়। পরে পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর যৌথ উদ্যোগে বালু পরিমাপ করা হয়। পরিমাপ শেষে ১ কোটি ৪০ লাখ ২৩ হাজার ৬৯১ ঘনফুট বালু জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

অনুসন্ধানে জানা গেছে, গত ৬ জুলাই সদ্য বিদায়ী জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পানিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ সালের নীতিমালা অনুযায়ী এবং সংশ্লিষ্ট সবার সম্মতিতে উত্তোলিত বালুর ২৫ শতাংশ জমির মালিকদের ভাড়া বাবদ, ২০ শতাংশ মসজিদ, মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এবং অবশিষ্ট ৫৫ শতাংশ দরপত্রের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে অভিযোগ উঠেছে, ওই সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সহযোগিতায় স্থানীয় প্রভাবশালীরা রাতের আঁধারে বালু বিক্রি করছেন।

আরও জানা গেছে, গত ২৯ অক্টোবর বালু ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ইউএনও স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ১ কোটি ৪০ লাখ ২৩ হাজার ৬৯১ ঘনফুট বালু প্রতি ঘনফুট ৯৭ পয়সা দরে বিক্রির সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়। এর মধ্যে ২৫ শতাংশ জমির মালিকদের এবং ২০ শতাংশ বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়ার কথা বলা হয়। অবশিষ্ট ৫৫ শতাংশের মধ্যে ৪৫ শতাংশ বা ৭৭ লাখ ১৩ হাজার ৩১ ঘনফুট বালু গোড়াই বিসিক শিল্পনগরী ভরাটের জন্য ইসলাম খোকন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক সাইফুলকে নেওয়ার অনুমতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে ১২ নভেম্বরের মধ্যে প্রতি ঘনফুট ৯৭ পয়সা দরে সরকারি কোডে চালানের মাধ্যমে টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।


আরও পড়ুন

চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন!

১৪ নভেম্বর ২০২৬

খোঁজ নিয়ে জানা গেছে, নামমাত্র খোকন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে বালু নেওয়ার অনুমতি দেওয়া হলেও বাস্তবে ইউএনওর সহযোগিতায় স্থানীয় প্রভাবশালীরা প্রতি ঘনফুট ১২ থেকে ১৪ টাকা দরে বালু বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। প্রতিদিন রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত শত শত ট্রাকে করে এসব বালু সরিয়ে নেওয়া হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে গোড়াই বিসিক শিল্পনগরীর এক কর্মকর্তা জানান, ২০২৪ সালে খোকন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের স্বত্বাধিকারী মো. মঈনুল ইসলাম খোকন সেখানে মাটি ভরাটের কাজ পেয়েছিলেন। সে সময় পর্যাপ্ত বালু না থাকায় তিনি কাজটি সম্পন্ন করতে পারেননি। তবে যতটুকু কাজ করেছিলেন, তা কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়ে হিসাব-নিকাশ সম্পন্ন করেন।

অভিযোগের বিষয়ে ইউএনও জহিরুল আলম বলেন, বিসিক শিল্পনগরীতে মাটি প্রয়োজন হওয়ায় খোকন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে নদী থেকে উত্তোলিত সরকারি বালু প্রতি ঘনফুট ৯৭ পয়সা দরে সেখানে ভরাটের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত অংশ জমির মালিক ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়ার অনুমতি রয়েছে। তবে বিসিক শিল্পনগরীর নামে কেউ বালু বাইরে বিক্রি করে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তার বিরুদ্ধে বালু বিক্রির অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হোসেন বলেন, বালু বিক্রির সঙ্গে ইউএনওর জড়িত থাকার বিষয়টি কয়েকজনের কাছ থেকে শুনেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মির্জাপুরইউএনওবালু লুট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার